আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

যুক্তরাষ্ট্রের জন জে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে বাংলাদেশী কবির বই

যুক্তরাষ্ট্রের জন জে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে বাংলাদেশী কবির বই

ইউরোপের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান জাস্ট ফিকশন এডিশন সম্প্রতি প্রকাশ করেছে ‘পোয়েমস অব কাজী জহিরুল ইসলাম’। এই গ্রন্থে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী কবি কাজী জহিরুল ইসলামের ১০৪ টি ইংরেজি কবিতা রয়েছে। কবি নিজে সরাসরি ইংরেজিতে লিখেছেন ৩২টি কবিতা, বাকিগুলো বাংলা থেকে ইংরেজিতে অনূদিত। অনুবাদ করেছেন সিদ্দীক মাহমুদ, লুবনা ইয়াসমীন এবং ড. রাজীব ভৌমিক। গ্রন্থটি সম্পাদনা করেন অধ্যাপক ড. রাজীব ভৌমিক। সম্পাদক বইয়ের একটি সাব টাইটেল ‘পাওয়ার অব ওয়ার্ডস’ যোগ করেন। বইটি প্রকাশের কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের জন জে বিশ্ববিদ্যালয় এটিকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে।

জানা গেছে, বিশ্ব র‌্যাংকিং তালিকায় জন জে বিশ্ববিদ্যালয়ের অবস্থান বেশ উপরের দিকে। ক্রিমিন্যাল সাইকোলজি বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্বে প্রথম। গ্রন্থটির সম্পাদক অধ্যাপক ভৌমিক জানান, জন জে বিশ্ববিদ্যালয়ের মতো কোনো বিশ্ববিদ্যালয়ে এই প্রথম কোনো বাঙালী কবির কবিতা পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত হলো। যা বাংলা কবিতার জন্য এক বিরল সম্মান বলেই আমরা মনে করছি।
উল্লেখ্য, যে কাজী জহিরুল ইসলাম বাংলা ভাষার একজন শক্তিমান কবি। ১৮ টি কাব্যগ্রন্থসহ তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৪৯টি। ২০১৯ সালের বইমেলায় আরো ৬টি নতুন বই আসছে বলে জানা গেছে। সম্প্রতি তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে বাঙালী কবিদের ইংরেজি কবিতার সংকলন ‘আন্ডার দি ব্লু রুফ’। এর দুটি ভলিউম আমাজনডটকম-এ পাওয়া যাচ্ছে যা বাঙালী এবং বিদেশী কাব্যানুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছি।

শেয়ার করুন

পাঠকের মতামত