আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ওয়াশিংটনে বাঙালি ঢঙে বড়দিন উদযাপন

ওয়াশিংটনে বাঙালি ঢঙে বড়দিন উদযাপন


বড়দিন উৎসবকে ঘিরে মেট্রো ওয়াশিংটনের প্রবাসী বাঙালিরা বাঙালি ঢঙে বড়দিন উৎসব উদযাপন করেন। দেশীয় সাজে নারী-পুরুষ-শিশু পবিত্র খ্রীষ্টযাগে অংশ নেয়। স্থানীয় গির্জাগুলিতে বড়দিন উপলক্ষে চলে বিশেষ প্রার্থনা। এই প্রার্থনায় আমেরিকানদের সাথে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেয়।

বড়দিন পূর্ব রাতে গির্জাগুলিতে মধ্যে রাত অবধি চলে বিশেষ প্রার্থনা। স্থনীয় সেন্ট ক্যামিলাস চার্চে উল্লেখ সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেয়। এই সময় অন্যান্য ভাষার সাথে বাংলায় গান পরিবেশন করে বাঙালি কয়্যার গ্রূপ।
সেন্ট ক্যামিলাস ক্যাথলিক চার্চ, সেন্ট মার্ক ক্যাথলিক চার্চ ও সেন্ট জন দা ব্যাপ্টিস্ট ক্যাথলিক চার্চে বিপুল সংখ্যক বাংলাদেশী অংশ নেয়। সেন্ট ক্যামিলাস চার্চের পালক পুরোহিত ব্রাদার ক্রিস তার উপদেশ বাণীতে সারা বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনা করে বলেন, যীশু এসেছিলেন মানব জাতির মুক্তির লগ্নে। তিন বিশ্ব শান্তি কামনা করে সবাইকে প্রার্থনা করতে আহ্বান করেন। খ্রীষ্টযাগে বাংলায় গান একটি বিশেষ পরিবেশ সৃষ্টি করে।
খ্রীষ্টযাগ শেষে ব্রাদার ক্রিস তার অনুভূতিতে বলেন, আমি খুব খুশি যে আমার চার্চে প্রচুর সংখ্যক ভিবিন্ন ভাষাভাষী-জাতির মানুষ একত্রে অংশ নিয়েছে।
বাঙালি অধ্যুষিত এলাকা মেট্রো ওয়াশিংটনে বড়দিন করতে ভিবিন্ন ষ্টেট থেকে  অনেকে এসেছেন। প্যানসেলভেনিয়া থেকে তটিনী রুমা এসেছেন পরিবার নিয়ে। তিনি এতো সংখ্যক বাঙালিদের সাথে বড়দিন উদযাপন করতে পেরে খুব খুশি।
স্থানীয় প্রবাসী জেরোম পবিত্র রোজারিও বলেন, আমরা স্থানীয় জনগণের সাথে একত্রে আমাদের বাঙালি ঐতিহ্যকে ধরে রাখতে চাই।

বড়দিন উপলক্ষ্যে স্থানীয় সামাজিক সংগঠন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন, বাঙালি- আমেরিকান খ্রিষ্টান এসোসিয়েশন ও ইছামতি ডিসেম্বরের শুরুতে বাড়ি বাড়ি কীর্তন গেয়ে যীশুর জন্ম বার্তা ঘরে ঘরে পোঁছে দেন। কীর্তনে সব বয়েসের মানুষ অংশ নেয়। বড়দিন উপলক্ষে সংঠনগুলো তাদের মুখপাত্র প্রকাশ করে এবং বড়দিন পুনর্মিলনীর আয়োজন করেন।
 বড়দিনের আনন্দে বাড়ি, দোকানপাট, ভিবিন্ন স্থাপনা আলোকসজ্জা করা হয়। বাড়িতে বাড়িতে শোভা পাচ্ছিল প্রতীকী গোশালা ও শান্তার ছবি। এই সময় প্রতি বাড়িতে বাংলার ঐতিহ্যবাহী ফিলিস পিঠা, কাকন পিঠা, বিভিক্ষা পিঠা, চিতই পিঠা, চিরুনি পিঠা তৈরী করে। মুক্তি গোমেজ বলেন, বড়দিন মানেই নানা ধরণের পিঠা। তাই প্রবাসে এসেও আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পেরে আমি খুব খুশি।
বিপুল এলিট গনছালভেস এর বাড়িতে অল্প পরিসরে আন্তঃধর্মীয় বড়দিন উৎসব পালন করা হয়। আবু রুমি-পারভীন,কচি খান-রিমি ও মোস্তফা-পারভীন দম্পত্তি অংশগ্রহণ করেন। মোহসিনা খান রিমি বলেন, আমরা ভিবিন্ন ধর্মের হলেও আমাদের আধ্যাত্মিক মূল্যবোধ এক তাই আমরা একে ওপরের ভাই-বন্ধু। আবু রুমি ববলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এই ভাবেই আমরা পথ চলতে চাই।
বড়দিন উপলক্ষ্যে সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম বড়দিন টিভি অনুষ্ঠান 'প্রবাসের মাটিতে বড়দিন আনন্দমেলা নির্মাণ করেন। এতে স্থানীয় প্রবাসীরা অংশগ্রহণ করেন। আধঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত