আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

এই অর্থবছরে ১৫ হাজার মিলিয়ন ডলার ছাড়াবে প্রবাসীদের-আয়ের রেমিটেন্স

এই অর্থবছরে ১৫ হাজার মিলিয়ন ডলার ছাড়াবে প্রবাসীদের-আয়ের রেমিটেন্স

চলতি ২০১৪-২০১৫ অর্থবছরে প্রবাসী-আয় ১৫ হাজার ৭৭ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার হবে

বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বুধবার দশম জাতীয় সংসদের ষষ্ঠ (বাজেট) অধিবেশনে কিশোরগঞ্জ-২ আসনের সোহরাব উদ্দিনের

প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।
 
এ সময় প্রবাসী বাংলাদেশিরা যাতে দ্রুত বাধাহীনভাবে দেশে অর্থ প্রেরণ করতে পারেন, সেজন্য

আওয়ামী লীগ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া, এক্সপ্রেসমানি, মানিগ্রামসহ বিভিন্ন আন্তর্জাতিক মানি

ট্রান্সফার কোম্পানির সঙ্গে বর্তমানে প্রায় ১ হাজার ৭৮টি ড্রয়িং ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

পাশাপাশি আরো নতুন নতুন ড্রয়িং স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
 
তিনি আরো বলেন, বাংলাদেশি ব্যাংকসমূহের ৩৪টি নিজস্ব এক্সচেঞ্জ হাউসকে বিভিন্ন দেশে তাদের

কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেওয়া হয়েছে।
 
এ ছাড়াও রেমিট্যান্স বিতরণের নেটওয়ার্ক আরো সম্প্রসারণের উদ্যোগ হিসেবে সম্প্রতি বাংলাদেশি

২৪টি ব্যাংককে রেমিট্যান্সের অর্থ মোবাইল অপারেটরদের মাধ্যমে বিতরণের অনুমোদন দেওয়া

হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
 
আওয়ামী লীগ সরকারের এসব পদক্ষেপের ফলে প্রবাসী আয়ের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে-

দাবি করে শেখ হাসিনা বলেন, ‘চলতি ২০১৪-২০১৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল)

প্রবাসী আয়ের পরিমাণ ১২ হাজার ৫৫৫ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলার।’
 
আর এই অর্থবছরে প্রবাসী আয় ১৫ হাজার ৭৭ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার হবে বলেও আশা

করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।


শেয়ার করুন

পাঠকের মতামত