আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী প্রেরণে বাংলাদেশ ১৭তম

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী প্রেরণে বাংলাদেশ ১৭তম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। উচ্চশিক্ষার জন্য দেশটিতে শিক্ষার্থী প্রেরণে বিশ্বে ১৭তম অবস্থানে উন্নীত হলো বাংলাদেশের। সোমবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৮ হাজার ৮০০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২০ সালের ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশের জন্য এটিই নতুন সর্বোচ্চ সংখ্যা। যা ২০১৯ সালের প্রতিবেদনের (৮ হাজার ২৪৯ জন শিক্ষার্থীর) চেয়ে ৭ দশমিক ১ শতাংশ বেশি। এছাড়া ২০০৯ সালের তুলনায় সংখ্যাটি তিনগুণেরও বেশি।

সারা বিশ্ব থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৭তম।অ গত বছর এটা ছিলো ২০তম। এই তালিকার শীর্ষ ২০টি দেশের মধ্যে শতাংশ হিসাবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে শিক্ষার্থী বৃদ্ধির হার সর্বোচ্চ এবং সংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

২০১৯-২০২০ সালে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ৮ হাজার ৮০০ জন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে ৫,৭৮৭ জন স্নাতক পর্যায়ে লেখাপড়া করেছেন। যা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি। ফলে যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী প্রেরণে বাংলাদেশ বিশ্বে নবম থেকে অষ্টম স্থানে উন্নীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি কৌশলগত অগ্রাধিকার হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষামূলক বিনিময় উৎসাহিত করা। আন্তর্জাতিক শিক্ষা বিনিময় আমাদের উভয় দেশ ও জনগণকে সুফল এনে দেয়, বুদ্ধিবৃত্তিক ও আন্তঃসাংস্কৃতিক সমৃদ্ধি ঘটে এবং সেইসাথে ব্যবসা ও পেশাগত সংযোগ বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক কর্মবাজারে প্রবেশ এবং বিশ্বের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলো সমাধানের প্রস্তুতিতেও এটি সহায়ক হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত