আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশি কর্মী গ্রেফতার

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশি কর্মী গ্রেফতার

মালয়েশিয়ার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ১৫৬ জন অবৈধ অভিবাসী কর্মীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গ্রেফতারদের মধ্যে ৬২ জন বাংলাদেশি কর্মীও রয়েছেন।

রোববার রাতে দেশটির সাইবার জায়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে।

অভিযানে রয়েল মালয়েশিয়া পুলিশ (পিডিআরএম), জাতীয় নিবন্ধকরণ বিভাগ (জেপিএন), শ্রমবিভাগ (জেটিকে) ও জনপ্রতিরক্ষা বাহিনী (এপিএম) অংশ নেয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ বলেন, নির্মাণাধীন স্থাপনার পাশে বেড়া দিয়ে সুরক্ষিত থাকার কারণে জায়গাটি বেশ গোপন ছিল। অভিযানে প্রায় ২০২ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের বৈধ ওয়ার্ক পারমিট থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। ১৫৬ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোর স্ক্রিনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যেখান থেকে অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেফতার করা হয়েছে, সেখানে বিদেশি শ্রমিকদের দিয়ে চালিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) ছিল না। বিদ্যুৎ ও পানি সরবরাহের অবৈধ সংযোগ ছিল।

গ্রেফতারদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪২ জন, বাংলাদেশের ৬২, নেপালের ২০, মিয়ানমারের ২৯, পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত