আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ফোবানা নির্বাহী কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বহিষ্কার প্রচারণা

ফোবানা নির্বাহী কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বহিষ্কার প্রচারণা

ফোবানা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২০ জুন ২০২১ তারিখে ফোবানার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি অনিয়মতান্ত্রিকভাবে ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিমূলক সংবাদ গণমাধ্যমে এই মর্মে প্রচার করা হয় যে, তিনি চেয়ারম্যান হিসেবে সর্বোচ্চ ক্ষমতাবলে ভাইস চেয়ারম্যান ড. আহসান চৌধুরী (হিরো) এবং এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ চৌধুরীকে বহিস্কার করেছেন।

১৬ জুন ২০২১ তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদনক্রমে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান অনুযায়ী সকল সিদ্ধান্ত গৃহীত হয়, কিন্তু কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী কর্তৃক তা অগ্রাহ্য করে স্বাগতিক সংগঠনের পক্ষে অগণতান্ত্রিকভাবে রায় দেয়ার চেষ্টা করা হলে কেন্দ্রীয় কমিটির ৩১ সদস্যের মধ্যে ২০ সদস্যের অনুমোদনক্রমে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। আর এই অনাস্থা প্রস্তাবের সূত্র ধরেই চেয়ারম্যান তার বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে এই বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ভাইস চেয়ারম্যান ড. আহসান চৌধুরী (হিরো) এবং এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ চৌধুরী সবাই স্ব স্ব দায়িত্বে নিয়মতান্ত্রিকভাবে বহাল আছেন। ফোবানার কেন্দ্রীয় কমিটি এবং এর কার্যক্রম যথারীতি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাই সকলকে এই ধরণের বিভ্রান্তিমূলক অপপ্রচার বিশ্বাস না করার বিশেষ অনুরোধ জানানো হলো।

যেকোন প্রশ্ন বা তথ্যের জন্য ফোবানা এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।

-প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

পাঠকের মতামত