আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ভূমধ্যসাগরে ভাসমান ২৬৪ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগরে ভাসমান ২৬৪ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় আবারও বিপুল সংখ্যক বাংলাদেশিসহ ২৬৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ২৬৪ জন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। বাকিরা মিসরীয়। তারা লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপ যাওয়া চেষ্টা করছিলেন।

আল আরাবিয়া ইংলিশ এক প্রতিবেদনে জানিয়েছে বৃহস্পতিবার (২৪ জুন) তাদেরকে উদ্ধার করা হয়। তিউনিসিয়ার কোস্টগার্ড সূত্রে খবরে জানানো হয়, অবৈধভাবে ভ্রমণের সময় নৌকা ক্ষতিগ্রস্ত হলে অভিবাসন প্রত্যাশীরা সাগরে ভাসছিলেন। পরে নৌবাহিনীর সহায়তায় ভুক্তভোগীদের উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলীয় বেন গুয়ের্দেন বন্দরে নেয়া হয়। বন্দরটি লিবিয়া সীমান্তের পাশে অবস্থিত। সেখান থেকে উদ্ধারকৃত অভিবাসীদের আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দেয়া হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় উদ্ধারকৃতদের তিউনিসিয়ার জেরবা দ্বীপের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে গত ১৮ মে ভূ-মধ্য সাগরে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী। তিউনিসিয়ার দক্ষিণ উপকূলে একটি তেল প্ল্যাটফর্মের সঙ্গে লেগে থাকা একটি ধ্বংসাবশেষ জাহাজ আঁকড়ে ধরে উদ্ধারকৃতরা বেঁচে ছিলেন।

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত কমপক্ষে ৭৬০ জন অভিবাসী মারা গেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। গতবছর এই সংখ্যাটি ছিল এক হাজার ৪০০ জন। এদিকে অভিবাসীদের আশ্রয় দিতে দিতে তিউনেসিয়ায় তৈরি করা কেন্দ্রগুলো এখন পূর্ণ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত