আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

নিউজার্সিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত

নিউজার্সিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রসপেক্ট পার্ক সিটিতে লিপন আহমেদ তালুকদার (৩১) নামে এক বাংলাদেশি যুবক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় দুপর সাড়ে ১২টার দিকে প্রসপেক্ট পার্ক সিটি হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত  লিপন আহমেদ তালুকদারের খালাতো ভাই তারেক আহমেদ চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।

তারেক চৌধুরী জানান গত কাল ৭ জুলাই দুপুরে নিহত লিপন আহমেদ তার বাইসাইকেলে চড়ে রাস্তা পাড় হচ্ছিল ওই সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। পরে স্থানীয় পুলিশ  তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লিপন আহমেদের মামা প্রসপেক্ট পার্ক সিটির কাউন্সিলম্যান মুহাম্মদ আবুল হোসেন সুরমান জানান নিহত লিপন আহমেদ তালুকদার মৌলভীবাজারের  কুলাউড়া উপজেলার ৮ নং রাউৎগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের বাসিন্দা আমেরিকার প্রবাসী জনাব লনু মিয়া তালুকদার এর মেজ ছেলে।তিনি আরও জানান তাঁর ভাগিনা লিপন আহমেদ ৪ বছর তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ইমিগ্র্যান্ট ভিসায় আমেরিকায় আসে।

মৃত্যুকালে তিনি বাংলাদেশে স্ত্রী, এক বছরের এক শিশুপুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

লিপন আহমেদ তালুকদার সড়ক দুর্ঘটনায় নিহত হবার খবর পাওয়ার পর নিউজার্সিতে বসবাসরত বাংলাদেশি কমিনিউটিতে নেমে এসেছে শোকের ছায়া।অনেক বাংলাদেশি বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমে অথবা সরাসরি বাসায় গিয়ে লিপন আহমেদের পরিবারের সাথে দেখা করে লিপনের অনাকাঙ্কিত মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত