আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

মালয়েশিয়ায় বাংলাদেশীকে খুন করে পুঁতে রাখল আরেক বাংলাদেশী

মালয়েশিয়ায় বাংলাদেশীকে খুন করে পুঁতে রাখল আরেক বাংলাদেশী

মালয়েশিয়ায় তর্ক-বিতর্কের জেরে কাঠ দিয়ে মাথায় আঘাত করে এক বাংলাদেশীকে হত্যার অভিযোগে আরেক বাংলাদেশীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তারা দুজনেই একই রুমে বসবাস ও চাকরি করতেন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্যে লাশ তুয়ানকু হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়ালালামপুরের পাশের সেরেমবান প্রদেশে একটি নির্মাণাধীন ভবন থেকে নিহত বাংলাদেশীর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার পর তার লাশ এখানেই পুঁতে রাখা হয়েছিল।

পুলিশ পলাতক অবস্থায় খুনি বাংলাদেশী ২৯ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে। তবে পুলিশ নিহত বাংলাদেশী ও গ্রেফতার বাংলাদেশী খুনির নাম ঠিকানা প্রকাশ করেনি। লাশও পুলিশকে না জানিয়েই দাফন করা হয়েছিল। কিন্তু কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় নিয়োগকর্তা পুলিশকে খবর দেন। তারপরই খুনি পালিয়ে যান। তখন পুলিশের সন্দেহ হয়।
তারপর পুলিশ অভিযান চালিয়ে খুনিকে গ্রেফতার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি
হত্যার কথা স্বীকার করেন।

সেরেম্বান থানার প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সাইদ ইব্রাহিম বলেছেন, এখানকার তামান মুতিয়ারা গাল্লায় একটি নির্মাণ সাইট থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এবং এখানেই তাকে মাথায় কাঠ দিয়ে আঘাত করে খুন করা হয়।

তিনি বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে যে ৩০ বছর বয়সী নিহত ব্যক্তির গৃহবধূও সেখানে রয়েছেন। তবে পুলিশের কাছে খুনি স্বীকার করেছেন যে তিনি তার স্বদেশীকে হত্যা করেছেন। হত্যার পর যেখানে লাশ দাফন করা হয়েছে ওই জায়গাটিও শনাক্তকরণে তিনি পুলিশকে সহযোগিতা করছেন। এসময় যে কাঠের টুকরা দিয়ে তাকে হত্যা করা হয়েছে, ওই কাঠের টুকরাটি উদ্ধার করেছে পুলিশ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত