আপডেট :

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

পেনসেলভেনিয়ার ফিলাডেলফিয়ায় বিটিএসপি-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

পেনসেলভেনিয়ার ফিলাডেলফিয়ায় বিটিএসপি-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্যে পেনসেলভেনিয়ার ফিলাডেলফিয়া শহরে বাংলাদেশ  ট্যাক্সি সোসাইটি অফফিলাডেলফিয়ার(বিটিএসপি)-এর বার্ষিক বনভোজন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ আগষ্ট রবিবার পেনসেলভেনিয়ার River fields pennypack PTH, Northeast Philadelphia তে এই বনভোজন অনুষ্ঠিত হয়।

পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশ আর উদার আকাশের নিচে আনন্দ ও ভালবাসায় সবাই মিলে মেতেছিলেন।

বনভোজনে বিটিএসপির সকল সদস্যসহ অনেক অতিথিবৃন্দ উপস্হিত ছিলেন। প্রায় ১১০০ (এগারোশত) লোকের উপস্হিতিতেবনভোজনটি যেন মিনি বাংলাদেশ হয়ে উঠেছিল। সারাদিনব্যাপী এ আয়োজনে ছোট- বড় সকলে খেলার বিভিন্ন ইভেন্টে অংশনিয়ে বনভোজনটিকে আরো প্রানোবন্ত করে তোলেন এবং তা উপভোগ করেন।

খাবারের বৈচিত্রতা, ব্যাপকতা, পরিবেশনা এবং আন্তরিকতায় সবাই মুগ্ধ হয়েছেন।   পোলাউ, রোষ্ট, ভেজিটেবল, গরুর মাংস, চিলি চিকেনসহ বাচ্চাদের জন্য পিজ্জা,তরমুজ, চিপস, চা বিস্কুটসহ আরো কত কি!! খাবারের মান এবং আন্তরিকতায় সবাইঅভিভূত হয়েছেন।

ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে খেলনা বিতরণ করা হয় যা সত্যিই প্রশংসনীয়।

বিটিএসপির সভাপতি তোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ জানান, সারাদিন সবাই মিলে অনেকআনন্দ উপভোগ করেছেন, খেলাধুলা করেছেন এবং মুক্ত প্রাকৃতিক পরিবেশে সবাই হারিয়ে গিয়েছিল মুক্ত বিহঙ্গের মত। এরপরবিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিটিএসপির প্রায় ৪৩জন সদস্যকে লাইভ টাইম মেম্বারশিপ সার্টিফিকেটপ্রদান করা হয়। এছাড়াও পেনসিলভেনিয়ায় বসবাসরত চারজন সাংবাদিককে বিটিএসপির পক্ষ থেকে সম্মাননা সার্টিফিকেটদেয়া হয়। এদের মধ্য ছিলেন বাংলা নিউজ পএিকার সম্পাদক শেখ খোরশান, মফিজুল ইসলাম এবং মোঃ আশরাফুল ইসলামআরিফ পরে  সকলের আকাঙ্খিত সেই আকর্ষনীয় রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এবারের বিটিএসপির বনভোজনের আয়োজনটি ছিল খুবই সুশৃংখল এবং মনোমুগ্ধকর।এক কথায় বলতে গেলে অসাধারণ!! সংখ্যায় দশের মধ্যে দশ। বনভোজনটি সফল ও স্বার্থক করার জন্য কার্যকরী কমিটিসহ যে সকল সদস্যরদের অক্লান্ত পরিশ্রমেএবং বনভোজনটিতে যে সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে স্পন্সার করেছেন, তাঁদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ওকৃতজ্ঞতা।

সবশেষে যারা বনভোজনে উপস্হিত থেকে অনুষ্ঠানটিকে স্বার্থক ও সুন্দর করে তুলেছেন তাদের সবাইকে বিটিএসপির পক্ষ থেকেধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিটিএসপির সভাপতি জনাব তোজাম্মেল হক।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত