আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

নিউজার্সিতে সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক

নিউজার্সিতে সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক

নিউজার্সিস্থ সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি আমেরিকা ইনকের নব নির্বাচিত কমিটির অভিষেক ও ১২ বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে গত ২২ আগস্ট রাতে। ২০০৮ সালে এই সমিতির প্রথম গঠন করা হয়েছিলো।

প্যাটারসন সিটির বেঙ্গল ইন্সুরেন্সের হল রুমে এই বর্ণিল অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের তিন পর্বে নতুন কমিটির শপথবাক্য পাঠ, আলোচনা এবং ১২ বছর পূর্তি উপলক্ষে কেককাটা ছিল অনুষ্ঠানে।।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনাসভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্ঠা মোশাররফ আলম ও ডাক্তার আকামত আলী তালুকদার এবং বিশেষ সম্মানিত অতিথি ছিলেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, সহসভাপতি  আব্দুল হামিদ, মিনা আবেদিন, সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, নিউউজার্সি স্টেট বিএনপি সভাপতি সৈয়দ জুবায়ের আলী, নারী নেত্রী হাসিনা পাঠান,  আওয়ামী লীগ নেতা এনায়েত করিম খোকা।

এ ছাড়াও ওই অনুষ্ঠানে  সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি আমেরিকা ইনকের  পক্ষ থেকে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি সমির উদ্দীন মাস্টার, সাবেক  সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সাঈদ উর রহমান,  সহ সাধারণ সম্পাদক হেলেনা আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এবিএম জাফরান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক শাহাব উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান জায়েদুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মাসুদ চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এডভোকেট হাফিজুর রহমানসহ সমিতির বর্তমান ও সাবেক কার্যকরী কমিটির সদস্য ও উপেদেষ্টামন্ডলীগন।

এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি হোসেন পাঠান বাচ্ছু এবং সভাটি পরিচালনা করেন নতুন  সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাছান রিপন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত