আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

অরেন্জ কাউন্টিতে দূর্গা পূজা সম্পন্ন

অরেন্জ কাউন্টিতে দূর্গা পূজা সম্পন্ন

যথাযথ ধর্মীয় মর্যাদায় এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়ে গেল সনাতন বেঙ্গলী সোসাইটির শারদোৎসব। অরেন্জ কাউন্টির বুয়েনা পার্ক সিটির সুদৃশ্য হেরিটেজ হলে তিন দিন ব্যপি এই সার্বজনীন দূর্গা পূজার আয়োজন করা হয়।

 

৮ অক্টোবর  পূজার উদ্বোধনী দিনে দূর্গা মায়ের সুদৃশ্য প্যান্ডেল স্হাপন মহালয়া এবং ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পূজার শুভ সূচনা হয়। ৯ অক্টোবর সনাতন বেঙ্গলী সোসাইটির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজার শেষ দিনে মন্চস্হ হয় পূর্ণাঙ্গ নাটক দম্পতি। শিশু কিশোরদের অনুষ্ঠান, ধুনুচি নাচ, সিঁদুর খেলা, এবং বিশেষ আরতির মাধ্যমে শেষ হয় দূর্গোৎসব।

 

 

সনাতন বেঙ্গলী সোসাইটির এবারের পূজার বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা উপমা সাহার পরিকল্পনা ও সন্চালনায় শুদ্ধ সংস্কৃতির চর্চা উপস্হিত সকলকে মুগ্ধ করে।বিশেষ করে মহালয়ার আলেখ্যানুষ্ঠান, স্হানীয় শিল্পীদের পরিবেশনায় নাচ,গান আর নাটক দর্শকরা প্রাণভরে উপভোগ করেন।

 

পুজার তিন দিনই ভক্ত, দর্শকদের সমাগমে মুখরিত ছিল পুজা প্রাঙ্গন।সনাতন বেঙ্গলী সোসাইটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি শ্রী অমৃত বিবেক সরকার সবাইকে শারদ শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত