আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে নিউজার্সিতে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে নিউজার্সিতে বিক্ষোভ সমাবেশ

সাম্প্রতিক সময়ে কোরআন অবমাননার মিথ্যে অজুহাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস অর্গেনাইজেশন অব নিউজার্সি ।

গত শনিবার ২৩ অক্টোবর রাতে নিউজার্সির প্যাটারসন সিটিতে বেঙ্গল ইন্সুরেন্সের হলরুমে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশ অংশ নেন সেখানে বসবাসরত প্রবাসীরা। বিক্ষোভ সমাবেশ উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, সহসভাপতি প্রসূন কান্তি তালুদার, সাধারণ সম্পাদক মিল্টন দাশ, যুগ্ন সম্পাদক দ্বীপ্ত রায়, অর্থ সম্পাদক সন্জয় কান্তি দে, সাংগঠনিক সম্পাদক অরুন চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক অপূর্ব সেন অপু, কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও কমিউনিটি এক্টিভিস্ট এডভোকেট দর্পন কান্তি দে, নৃপেন্দ্র কুমার পাল, এডভোকেট অশোক রন্জন দেব, দিবাকর দাশসহ আরো অনেকে।

নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ৩৫১ ইউনিয়ন এভিনিউতে অবস্থিত বেঙ্গল ইন্সুরেন্সের হলরুমে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তির উত্থান কোনভাবেই কাম্য নয়। ধর্ম অবমাননার দোহাই দিয়ে গত কিছুদিন ধরে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার ও নিপিড়ন করা হয়েছে তা ৭১এর বর্বরতাকেও হার মানিয়েছে। বক্তারা অবিলম্বে হিন্দুদের উপর হামলায় পরিকল্পনাকারীসহ হামলায় নেতৃত্ব দেয়া চিহ্নিত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবী করেন।

ওই প্রতিবাদ সভায় বক্তারা আরও বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, পূজা মণ্ডপ ও প্রতিমা ভাঙচুর যারা করেছে তারা সবাই দুষ্কৃতিকারী। দুষ্কৃতিকারীদের কোন ধর্ম নেই। এরা মানবতা বিরোধী, দেশ ও দশের শত্রু। তারা বলেন, এই প্রতিবাদ শুধুমাত্র বাংলাদেশের হিন্দুদের জন্য নয়, এই প্রতিবাদ প্রত্যেকটি প্রগতিশীল বাংলাদেশীদের জন্য। সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক এই প্রতিবাদ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত