আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বিএনপি-জামাত ও দেশবিরোধী অন্যান্য শক্তি নিষেধাজ্ঞা জারীতে ইন্ধন জুগিয়েছে: মাহবুবুল হক হানিফ

বিএনপি-জামাত ও দেশবিরোধী অন্যান্য শক্তি নিষেধাজ্ঞা জারীতে ইন্ধন জুগিয়েছে: মাহবুবুল হক হানিফ

১৮১৯ সালে হাজী শরিয়তুল্লাহ, ১৮৩২ সালে তিতুমীর এবং পরবর্তীতে নেতাজী সুভাষ বসু, মাস্টার দা সূর্যসেন-প্রীতিলতা ওয়েদ্দোর বাঙ্গালীর স্বাধীনতার জন্য লড়াই করেচেন-জীবন উৎসর্গ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত টুঙ্গিপাড়ার শেখ মুজিবের নেতৃত্বেই বাঙ্গালী তার হাজার বছরের ইতিহাসে প্রথমবার স্বাধীনতা অর্জন করেছে। একটি জাতির স্বাধীনতা অর্জনের ধারাবাহিক ইতিহাস থাকে। দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে স্বাধীনতা আসে সেই জাতির। তাই কেউ হুট করে স্বাধীনতার ঘোষক বনে যেতে পারেনা না। জিয়াউর রহমানও তাই জানতেন বলেই জীবিত অবস্থায় কখনও তা দাবী করেননি। তিনি ‘বঙ্গবন্ধুর নামে স্বাধীনতা ঘোষণার পত্রটি পাঠ করেছেন। যেটা তার আগে আরো কয়েকজন পাঠ করেছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক হানিফ নিউইয়র্ক সফরে এসে এসব কথা বলেন ।

৭ এপ্রিল শুক্রবার জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় এই নেতা আরো বলেন, প্রবাসে কঠিন জীবন যাপনের পাশাপাশি রাজনীতি করতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কিন্তু নিজেদের মধ্যে কলহ-বিভেদ করে সংগঠনকে দূর্বল করলে প্রতিপক্ষ শক্তিশালী হয়ে দেশের ও সরকারের বিরুদ্ধে অপ্রচার চালিয়ে যেতে সুযোগ পায়। এরই ফলে বিএনপি-জামাত ও দেশবিরোধী অন্যান্য শক্তি সরকারকে অপদস্ত করতে গিয়ে দেশের ক্ষতি করছে। সন্ত্রাস ও উগ্রমৌলবাদ দমনে আকাশচুম্বি সাফল্য দেখিয়ে যে র‌্যাব সারা বিশ্বে ভূয়সী প্রশংসা পেয়েছে সেই র‌্যাবের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপ্রচার করে যুক্তরাষ্ট্রে র‌্যাবের বিরুদ্ধে যারা নিষেধাজ্ঞা জারীতে ইন্ধন জুগিয়েছে তারা বাংলাদেশের শত্রু। বাংলাদেশের এগিয়ে যাওয়া ও উন্নয়ন তাদের তাদের গ্রাত্রদাহের কারন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সভাপতির স্বাগতিক বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বর্তমান পরিস্থিতিতে এবং আগামী জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের করণীয় বিষয়ে কেন্দ্রীয় নেতা মাহবুবুল হক হানিফকে দিক নির্দেশনা দেবার আহ্বান জানান।

কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল হক হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃতে¦ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই। আপোষহীন নামধারী নেত্রী খালেদা জিয়া সরকারের সাথে ‘আপোষ’ করে শেষ খাসিনার অনুকম্পায় জেলের বাইরে থাকার সুযোগ পেয়েছেন। দুর্নীীতর অভিযোগে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কখনও ক্ষমতায় আসতে পারবে না। তেমনি পলাতক আমাসী তারেক জিয়ার নেতৃত্বেও বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের জনগনের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ আগামীতেও ক্ষমতায় আসবে জননেত্রী নেতৃতে¦।

দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই- আর তাই আগামীতেও শেখ হাসিনার সরকার গঠনে ভূমিকা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের প্রবাসীদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যেতে আহ¦ান কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক হানিফ। হানিফ বলেন, প্রবাস থেকে নিজ নিজ এলাকার মানুষকে উদ্বুদ্ধ করতে আওয়ামী লীগের নৌকায় ভোট দিতে।


এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত