আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৬০ বাংলাদেশি

দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৬০ বাংলাদেশি

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের মধ্য থেকে ১৬০ জন আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন। লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা দেশে ফিরেছেন।

লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পেইজে এক পোস্টে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস জানিয়েছে—দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার পর লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকদের মধ্য থেকে ১৬০ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম-এর সহায়তায় দেশে পাঠানো সম্ভব হয়েছে।

আইওএম’র ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের ‘ইউজেড২২২’ ফ্লাইটে মেতিগা বিমানবন্দর থেকে ২৫ মে স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে। এবং ২৬ মে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ঢাকায় অবতরণ করে।

এর আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের বিদায় জানান। এ সময় তিনি ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের পর লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করা হয় এবং তাঁদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। একই সঙ্গে দেশে প্রত্যাবাসনের জন্য আইওএম’র কাছে পর্যায়ক্রমে তাঁদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ আইওএম’র একটি চার্টার্ড ফ্লাইটে আরও ১৬০ জন বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হবে। এ ছাড়া অবশিষ্টদেরও দ্রুত সময়ের মধ্যে দেশে প্রত্যাবাসন করার করার জন্য দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত