আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

দুবাইয়ে বাংলাদেশি যুবক আরিফুল যাত্রীর ৫০ লাখ টাকা ফেরত দিলেন

দুবাইয়ে বাংলাদেশি যুবক আরিফুল যাত্রীর  ৫০ লাখ টাকা ফেরত দিলেন

প্রবাসীর সততা

দুবাইয়ের বাংলাদেশি ট্যাক্সি চালক
অনন্য নজির তৈরি করলেন।
পেয়েছিলেন ৫০ লাখ টকা। এই টাকা
নিয়ে বাংলাদেশে চলে আসতে
পারতেন ট্যাক্সিচালক আরিফুল করিম।
তবে ওই পথে পা বাড়াননি আরিফ।
কর্তৃপক্ষের সহায়তায় পুরো টাকাটাই
তিনি যাত্রীকে ফেরত দিয়েছেন।
কম্পিউটার ডিজাইনের চাকরিটি ছেড়ে
দুই বছর আগে ট্যাক্সি চালানো শুরু করেন
২৮ বছরের আরিফুল করিম। এই চাকরিটা
বেশ উপভোগ করেন তিনি। ভোর ৪টা
থেকে বিকেল ৪টা পর্যন্ত গাড়ি চালান
তিনি। গত বছর এক যাত্রীকে ৫০ লাখ
টাকা ফেরত দেওয়ায় সততার পুরস্কার
হিসেবে দুবাইয়ের সড়ক ও পরিবহন
কর্তৃপক্ষের (আরটিএ) কাছ থেকে
সম্মাননা পেয়েছেন তিনি।
আরিফুল বলেন, গত বছর রমজান মাস শেষ
হওয়ার ঠিক আগে এক যাত্রী মনের ভুলে
তার জিনিসপত্র ট্যাক্সিতে রেখেই
চলে যান। আমি বিষয়টি খেয়াল করিনি
। এরপর আরো কয়েকজন যাত্রীকে তাদের
গন্তব্যে পৌঁছে দিই। পরে ট্যাক্সিতে
বিশ্রামের জন্য গা এলিয়ে দিতেই
একটি কাগজের প্যাকেট দেখতে পাই।
দুই সিটের মাঝখানে সেটি পড়ে ছিল।
প্যাকেটটি বের করে আনতেই বুঝলাম এর
মধ্যে নগদ অর্থ আছে। গুনে দেখলাম মোট
২ লাখ ৩৫ হাজার দিরহাম
(বাংলাদেশি টাকায় প্রায় ৫০ লাখ) ।
সঙ্গে সঙ্গে আমি আরটিএকে বিষয়টি
জানালাম এবং কার্যালয়ে প্যাকেটটি
জমা দিলাম। একদিন পর ওই যাত্রী
আরটিএ কার্যালয়ে গেলেন। তাকে বলা
হলো, তার প্যাকেটটি যেমন ছিল,
তেমনি আছে। আমাকেও ডাকা হলো
এবং আমি ওই যাত্রীর সঙ্গে দেখা
করলাম। ইরানের ওই নাগরিক পুরস্কার
হিসেবে আমাকে ৩০০ দিরহাম দিলেন।
আরটিএ আরিফুলের এই সততার স্বীকৃতি
হিসেবে একটি ব্যাজ ও সনদ দিয়েছে।
তবে আরিফুল জানিয়েছেন এটাই প্রথম
নয়, এর আগেও বহুবার তিনি যাত্রীদের
উপকার করেছেন। তিনি বলেন,
যাত্রীরা প্রায়ই তাদের মানিব্যাগ বা
মোবাইল ভুল করে ফেলে যায়। প্রতিবার
আমি আরটিএ কার্যালয়ে এগুলো জানাই
এবং যাত্রীদের ফেলে যাওয়া
জিনিসপত্র সেখানে জমা দিই। একবার
এক যাত্রী ভাড়া পরিশোধের সময় ৫৮
দিরহামের পরিবর্তে ভুল করে ৫৩০
দিরহাম দিয়েছিলেন। আমি যখন বুঝলাম
তিনি আমাকে ৫৮ দিরহামের পরিবর্তে
ভুল করে ৫৩০ দিরহাম দিয়েছেন, আমি
তাকে ডেকে সেটা বললাম। আরিফুল
জানান, তার বাবা-মা তাকে সব সময়
সঠিক পথ বেছে নেওয়ার শিক্ষা
দিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত