আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মেরিল্যান্ডে আরডিপিকেএস-এর প্রথম মিলন মেলা অনুষ্ঠিত

মেরিল্যান্ডে আরডিপিকেএস-এর প্রথম মিলন মেলা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান দেখিয়ে রাঙ্গামাটিয়া ধর্মপল্লী প্রবাসী কল্যাণ সমিতি এংক্ষেপে আরডিপিকেএস এর প্রথম মিলন মেলা অনুষ্ঠিত হয়।  গত ১১ ডিসেম্বর উত্তর আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিলভার প্রিং শহরের স্থনীয় একটি বাড়িটিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর প্রায় ৯০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালক ইসুদুর পালমা(মাষ্টার) আহ্বানে মঞ্চে আসন গ্রহণ করেন সংগঠনের প্রেসিডেন্ট আব্রাহাম সুবাস ডি'কস্তা, বাবলু কস্তা ও সহ সভাপতি ছবি রোজারিও।

১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে রাঙ্গামাটিয়া ধর্মপল্লী থেকে কত জন অংশ নিয়েছেন, কতজন শহীদ হয়েছেন তার একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরেন ইসুদুর পালমা।

শুভেচ্ছা বক্তব্যে আব্রাহাম সুবাস বলেন, এই সংগঠন অন্যান্য ক্রেডিট ইউনিয়নের মতো না। আমাদের উদ্দেশ্য হলো রাঙামাটিয়ার ধর্মপল্লীর তথা মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে কিছু করা। এই বষয়টি মাথায় রেখে রাঙ্গামাটিয়া এলাকায় একটি জমি কিনে শহীদ নির্মাণ করে আমাদের মূল লক্ষ্য। এবং যুবদের মানসিক বিকাশ, যুব উন্নয়নের জন্য এই সংগঠনের বিশেষ পরিকল্পনা রয়েছে।



বাবলু ডি'কস্তা বলেন , ছোটবেলায় মুক্তিযুদ্ধ দেখেছি। দেখেছি মানুষের কান্না। দেখেছি পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন। তিনি নিজ চোখে অবলোকন করেছেন পাক সেনাদের  রাঙ্গামাটিয়া গ্রামে গ্রামে অগ্নিসংযোগ।  এই অগ্নিসংযোগে অনেক মানুষ প্রাণ হারিয়েছিল।

ডেনিস আলবার্ট রিবেরু বলেন ,শুধু রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর নয়, আমরা আজ আহ্বান করেছি অন্যান্য এলাকার মানুষদের। আমাদের উদ্দেশ্য সকলের নৈতিক সমর্থন। তিনি অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন ,আপনারা এইভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে উৎসাহিত করবেন।

অনুষ্ঠানের শুরুতে শিশুদের পক্ষ থেকে অথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে সাবধি আগ্নেশের পালা গান থেকে প্রার্থনা সংগীত পরিবেশন করেন শিল্পী দেওয়ান,রোজ কস্তা , রুপালি তেরেজা গমেজ জর্জ কস্তা। ৮৫ বছর বয়স্ক কামিনী পালমা দরদ কণ্ঠে বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করে সবার মন জয় করে নেয়।



বড়দিন উপলক্ষে কেক কাটেন আব্রাহাম সুবাস, বাবলু ডি'কস্তা ও ছবি রোজারিও। নারীদের পক্ষে বিশেষ বক্তব্য রাখেন, মিসেস জয়া ডি'কস্তা।  তিনি বলেন এই শুভ উদ্যোগকে সাফল্যমন্ডিত করার জন্য সকল নারীদের তাদের স্বামীদের পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ,শিল্পী দেওয়ান, রুপালি তেরেজা গমেজ,  রোজ ডি'কস্তা, শিরোপা ডি'কস্তা, লেনার্ড ও তার সহধর্মিনী, বৃষ্টি গমেজ ও পল গমেজ।

বিজয় দিবস, বড়দিন ও নববর্ষ ২০১৭ উপলক্ষ্যে আরডিপিকেএস এই অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বড়দিনের কীর্তন ও লটারি ড্র। লটারী পর্বে পুরস্কার বিতরণ করেন ভাওয়াল খ্রিষ্টান যুব উৎসবের আহ্বায়ক হেনরি রিচার্ড রোজারিও ও আব্রাহাম সুবাস।

মুক্তিযোদ্ধা ফ্রান্সিস গ্রেগরিকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠান শেষে আব্রাহাম সুবাস ডি'কস্তা সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণ করেন।

অনুষ্ঠানে বড়দিনের ঐতিহ্যবাহী বাহারি পিঠার আয়োজন করা হয়।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত