আপডেট :

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

মালয়েশিয়ায় আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন বাংলাদেশি

মালয়েশিয়ায় আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন বাংলাদেশি

আদালতের রায়ে এক লাখ রিঙ্গিত ক্ষতিপূরণ পেলেন সড়ক দুর্ঘটনায় আহত এক বাংলাদেশি।

সোমবার মালয়েশিয়ার ইপু পেরাকের সেশন কোর্টের জর্জ পোয়ান সুনিতা কাউর এ রায় দেন।

ঘটনার বর্ণনায় জানা যায়, ২০১৫ সালের ১৩ অক্টোবর বাতু গাজা পেরাকে ফিরোজুর রহমান ও দিদার হোসেন নামের দুজন বাংলাদেশি মোটরসাইকেলে ট্রাফিক পয়েন্ট পার হওয়ার সময় একটি লরি তাদের চাপা দিলে দিদার হোসেনের পা ভেঙে যায়।

পরে ট্রাফিক পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত সোমবার এ রায় দেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন বালদীপশিং।

কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন এ প্রবাসী কর্মী দিদার হোসেনকে আইনি সহায়তা দিয়েছে। আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন দিদার হোসেন।

এ বিষয়ে দূতাবাসের কল্যাণ সহকারী মোকসেদ আলী জানান, আদালত থেকে মিশনে চিঠি পাওয়ার পর কাউন্সিলর আমাকে পাঠান ইপু পেরাকে। দিদার হোসেনকে সার্বিক সহযোগিতা করা হয় মিশন থেকে।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম জানান, আমরা মালয়েশিয়ার আদালতের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত ও দেশটির সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইকমিশনে প্রবাসী বাংলাদেশি কর্মীরা এসে যাতে কোনো হয়রানির শিকার না হয় তার জন্য সজাগ দৃষ্টি রাখা হয়েছে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত