আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

স‌ম্মেল‌নের মাধ্য‌মেই ইতালী যুবলীগ হ‌বে : ড: সাজ্জাদ হায়দার

স‌ম্মেল‌নের মাধ্য‌মেই ইতালী যুবলীগ হ‌বে : ড: সাজ্জাদ হায়দার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার  ইতালী আগম‌নে সংবর্ধনা সভার আয়োজন ক‌রে‌ছে বাংলা‌দেশ আওয়ামী যুবলীগ, ইতালী শাখা।

রো‌মের তর‌পিনাত্তারাস্থ সুন্দরবন রেষ্টু‌রে‌ন্টের হল‌রু‌মে   শুক্রবার রাত নয়টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধার সভাপ‌তি‌ত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের প‌রিচালনায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন ইতালী আওয়ামী লী‌গের সভাপ‌তি মো: ইদ্রিস ফরাজী ও সাধারন সম্পাদক হাসান ইকবাল প্রধান বক্তা হি‌সে‌বে বক্তব্য রা‌খেন।।

প্রবাসী ক‌মি‌টি শ‌ক্তিশালী করার ল‌ক্ষ্যে ইতালী সফরের সংব‌র্ধিত অ‌তি‌থি ড: সাজ্জাদ হায়দার
সাংগঠ‌নিক দিক নি‌র্দেশনা দেন। তি‌নি ব‌লেন, যতদ্রুত সম্ভব স‌ম্মেল‌নের মাধ্য‌মে ইতালী‌তে বাংলা‌দেশ আওয়ামী যুবলীগের শ‌ক্তিশালী ক‌মি‌টি গঠন করা হ‌বে। ত‌বে এর আগে ইতালী আওয়ামী লী‌গের সুপা‌রিসক্র‌মে এক‌টি আহ্বায়ক ক‌মি‌টি করার পরামর্শ দেন।
এছাড়াও তি‌নি ব‌লেন,  ইউরোপ জু‌ড়ে যুব সমাজ‌কে বঙ্গবন্ধুর আদ‌র্শে গনজোয়ার সৃ‌ষ্টি কর‌তে হ‌বে। আগামী সাধারন নির্বাচ‌নের আগেই সমগ্র ইউরো‌পের সাংগঠ‌নিক কর্মকান্ড সম্পন্ন করা হ‌বে ।

সংগঠ‌নের কেন্দ্রীয় আর্ন্তজা‌তিক বিষয়ক সম্পাদক ড: সাজ্জাদ হায়দার আরও ব‌লেন, রাষ্ট্র নায়ক ও শা‌ন্তির ম‌ডেল শেখ হা‌সিনা বিশ্ব দরবা‌রে গ‌র্বের সা‌থে বাংলা‌দেশ‌কে এগি‌য়ে নি‌য়ে যা‌চ্ছেন। আজ মহাকা‌শ প‌থেও বাংলাদে‌শের জয় হ‌য়ে‌ছে। দে‌শের এ উন্নয়ননের অব্যাহ‌তি রাখ‌তে হ‌লে আবারও আওয়ামী লীগ‌কে ক্ষমতায় আন‌তে দেশ বি‌দে‌শে সক‌লের এক সা‌থে কাজ কর‌তে হ‌বে।

‌তি‌নি তার বক্ত‌ব্যে বর্তমান ক‌মি‌টি ইতালীর অন্যান্য শহ‌রে যুবলী‌গের শাখা অনু‌মোদন দি‌য়ে প্রবা‌সে যুবলী‌গকে শ‌ক্তিশালী করার কার্যক্রম চা‌লি‌য়ে যা‌ওয়ার নি‌র্দেশ প্রদান ক‌রেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ইতালী যুবলী‌গের প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি আতিয়া রসূল কিটন এবং সা‌বেক সাধারন সম্পাদক এম.এ রব মিন্টু বক্তব্য রা‌খেন।

এছাড়াও আওয়ামী লীগের সহ সভাপতি আলি আহম্মেদ ঢালী, জাহাঙ্গীর ফরাজী সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং যুবলীগ ইতালী, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও রোম মহানগর আওয়ামীলীগ সহ অন্যান্য আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছি‌লেন।

ইতালী যুব লীগ নেতকর্মীরা ব‌লেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের মাধ্য‌মে দীর্ঘ দিনের প্রতিক্ষীত নতুন কমিটির ইতালী যুবলীগের চিরচেনা সেই রুপ, সাংগঠনিক তৎপরতার মধ্য দিয়ে উজ্জ্বী‌বিত হ‌য়ে উঠ‌বে। পাশাপা‌শি ইতালী আওয়ামী লীগ‌কে আরও শ‌ক্তিশালী কর‌বে।

এছাড়াও ইতালী যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক হেলাল রায়হান, দপ্তর সম্পাদক সো‌হেল বক‌সি, উপ প্রচার সম্পাদক স্বপন দাস, সম্মা‌নিত সদস্য ম‌হি উদ্দিন, রহুল আমিন তালুকদার, রেজাউল ক‌রিম রিপন, গিয়াস উদ্দিন, বাবুল হো‌সেন, র‌ফিক বেপারী, শাহাদাৎ হো‌সেন র‌নি, রা‌সেল খান সহ আরও অ‌নেকই উপ‌স্থিত ছি‌লেন।

এসময় কাতা‌নিয়া যুবলী‌গের পক্ষ থে‌কে খান আব্দুস সালাম ও আন‌কোনা যুবলী‌গের পক্ষ থে‌কে স্বপন মাহমুদ অ‌তি‌থি‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত