আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ABBC)এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও নির্বাহী সদস্যরা গত ১৩ই মে ২০১৮ সিডনির স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয় এবং বিগত কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরা হয় এবং  চলমান কাজগুলোকে আরো সামনে নিয়ে যেতে নতুন কমিটি আশাবাদ ব্যক্ত করেন। এই সময় তারা বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরেন। 

সাংবাদিক সম্মেলনের শুরুতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ABBC) বিশদ বিবরণ দেন সংগঠনটির সম্পাদক মোঃ সরকার। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরেন চেয়ারপার্সন আসিফ কাউনাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও জেস ফাউন্ডেশনের চেয়ারপারসন  এনাম হক এবং কোষাধ্যক্ষ আব্দুল হক।
সংবাদ সম্মেলনে জানানো হয়,সংগঠনটি বিগত কমিটি ২০১৬ সাল থেকে বিজনেস এওয়ার্ড প্রদান, বাণিজ্য বৃদ্ধির জন্য বাংলাদেশের সরকারী কর্মকর্তাদের সাথে আলোচনা, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ও ডিফ্যাট (DFAT) কর্মকর্তাদের সাথে আলোচনা, বাংলাদেশকে ভবিষ্যৎ ব্যাবসার গন্তব্য হিসেবে তুলে ধরতে সেমিনার, অনুপ্রেরণাদায়ী বাংলাদেশী-বংশোদ্ভূত নেতৃত্বকে সংবর্ধনা, এবং এয়ার কার্গো’র সীমাবদ্ধতা তুলে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করছিল । অন্যদিকে নতুন কার্যনির্বাহী কমিটি আলাদা আলাদা ভাবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (FBCCI), মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (MCCI), রিয়াল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অফ বাংলাদেশ (REHAB)-এর সাথে সফল আলোচনা চালিয়েছে।
এর ফলে সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে, ABBC এবং FBCCI-এর মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে এবং উভয় সংগঠনই পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য একমত হয়েছে। পরবর্তিতে বিস্তারিত আলোচনা সাপেক্ষে উভয় সংগঠনের মধ্যে একটি সমঝোতা চুক্তির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি তাদের সম্ভাব্য সর্বপ্রকার সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার কথা ABBC-এর সভাপতিকে নিশ্চিত করেছেন।
অন্যদিকে REHAB-এর সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী, এমপি, ABBC-এর সভাপতি  আসিফ কাওনায়েন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সরকার-এর সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছেন। ABBC বাংলাদেশের রিয়াল এস্টেট খাতকে উন্নত করে দেশী ও প্রবাসী বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়া থেকে কারিগরি সহযোগিতা এবং জ্ঞান ও অভিজ্ঞতা বনিময় করতে REHAB-কে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। REHAB প্রস্তাবটিকে সাধুবাদ জানিয়ে এবিষয়ে সাম্প্রতিক সময়ে কার্যক্রম শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে। পারস্পরিক নেটওয়ার্কিং, প্রয়োজনীয় তথ্য বিনিময়, ব্যাবসায়িক পরামর্শ, এবং দ্বিপাক্ষিক ব্যাবসায়িক সুযোগ বৃদ্ধির মাধ্যমে সদস্যদের সুবিধা বাড়ানোর জন্য বিভিন্ন দেশী ও বিদেশী চেম্বার ও ব্যাবসায়িক সংগঠনের সঙ্গে জোট গঠন ও ব্যাবসায়িক অনুষ্ঠান আয়োজন করতে নতুন কমিটি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে । এই সময় তারা উপস্হিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল পক্ষে আরো যাঁরা উপস্থিত ছিলেন তারা জাবেদ হক, নির্মাল্য তালুকদার (নিম), কামরুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ জামান, হেলাল সরকার, রহমত উল্লাহ ,মোহাম্মদ হোসেন, কামরুজ্জামান বাপ্পী প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় পুরাতন কমিটির বিলুপ্তি ঘোষনাকরে নতুন কমিটি গঠনের জন্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনাম হক-কে প্রধান নির্বাচন কমিশনার, এসবিএসের বাংলা বিভাগের প্রধান আবু রেজা আরেফিনকে ও ডঃ ওয়ালী উল ইসলামকে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আসিফ কাউনাইন-চেয়ারপার্সন,নির্মাল্যতালুকদার–ভাইস চেয়ারপার্সন, মোঃ সরকার, সম্পাদক, জাবেদ হক, সহকারী সম্পাদক, আব্দুল হক, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়। নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, মোহাম্মদ জামান, হেলাল সরকার, রহমত উল্লাহ ,আশরাফী মিঞা,হোসেন আরজু, মোহাম্মদ হোসেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত