আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

প্রণোদনার অর্থ জালিয়াতি করে কিনলেন মার্সিডিজ!

প্রণোদনার অর্থ জালিয়াতি করে কিনলেন মার্সিডিজ!

ছবি: এলএবাংলাটাইমস

প্রণোদনার অর্থ জালিয়াতির কারণে কেথ উইলিয়ামকে ৪০ বছরের কারাবাস দিয়েছে আদালত।

চলমান মহামারি করোনার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর বেশ বড় ধাক্কা লেগেছে। কর্মহীন হয়েছেন লাখ লাখ মানুষ, ব্যবসায় লস খেয়েছেন অনেক ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসায়ী। ফলে করোনার কারণে অর্থনৈতিক বিপর্যস্ত বাসিন্দাদের জন্য সরকার বরাদ্দ করেছে বিভিন্ন রকম প্রণোদনা। আর এই বিপর্যস্ত সময়েও অর্থ জালিয়াতির আশ্রয় নিয়েছেন অনেকেই।

এমনই এক জালিয়াতি করেছেন ফ্লোরিডার বাসিন্দা কেথ উইলিয়াম। ইউএস এটর্নি অফিস সূত্র সম্প্রতি জানিয়েছে, কেথ উইলিয়াম জালিয়াতির মাধ্যমে ভুয়া ব্যবসায়ী পরিচয় তৈরি করে সেটি দিয়ে পে-রোল প্রোটেকশন প্রোগ্রামের আওতায় ১০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার লোন নিয়েছেন। পরবর্তীতে সেই লোনের টাকায় দামি মার্সিডিজ গাড়ি ও পিকআপ ট্রাক কিনেছেন এই ব্যক্তি।

ইউএস এটর্নি অফিস সূত্র আরো জানায়, ভুয়া পরিচয়ে আবেদনের মাধ্যমে কেথ উইলিয়াম দাবি করেন, তার নতুন ব্যবসায় ৬৯ জন কর্মচারী কাজ করে। আর ব্যবসার মূলধন ৭ লাখ ডলার দেখিয়ে কেথ বিপুল অর্থ লোন নেয়।

গত মে মাসে প্রণোদনার অর্থ উত্তোলন করেন কেথ। কিন্তু ২০১৯ কিংবা ২০২০ এ কোনো ব্যবসার সাথেই জড়িত ছিলেন না তিনি। প্রসিকিউটর জানায়, প্রণোদনা থেকে পাওয়া এক ডলারও পে-রোলের জন্য ব্যয় করা হয়নি।

প্রণোদনার অর্থে ১ লাখ ৫০ হাজার ডলারে নতুন মার্সিডিজ এবং ৬৬ হাজার ডলারে পিকআপ ট্রাক ক্রয় করেন কেথ, আর পাঁচ লাখ ডলারের বেশি বিভিন্নস্থানে লগ্নি করে রাখেন।

প্রণোদনার অর্থ জালিয়াতির কারণে কেথ উইলিয়ামকে ৪০ বছরের কারাবাস দিয়েছে আদালত।


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত