আপডেট :

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

জর্জিয়াতে ট্রাম্পকে প্রায় ছুঁয়ে ফেলেছেন বাইডেন

জর্জিয়াতে ট্রাম্পকে প্রায় ছুঁয়ে ফেলেছেন বাইডেন

ছবিঃ এলএ বাংলা টাইমস

ব্যাটলগ্রাউন্ড জর্জিয়াতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও প্রেসিডেন্ট ট্রাম্পের। ভোট গণনা বাকি আর মাত্র ৫০ হাজার। ট্রাম্প এগিয়ে আছেন মাত্র ১,৭৭৫ ভোটে। এ পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনা করা হয়েছে। ট্রাম্প ও বাইডেন উভয়ের ভোটই ৪৯ দশমিক ৪ শতাংশ করে।

জর্জিয়াতে১৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে। এখানে ১৯৯৬ সালের পর এবারই সবচেয়ে দোদুল্যমান হচ্ছে নির্বাচন ফল। গত নির্বাচনে ২০১৬ সালে ট্রাম্প জর্জিয়াতে ৫ শতাংশ পয়েন্ট ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট। ট্রাম্প বা বাইডেন কেউই এখনো পর্যাপ্ত ভোট পাননি নির্বাচনে জয়ের জন্য। সংবাদ সংস্থা এপি জানায় বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪ ও ট্রাম্পের ২১৪টি।

জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, নেভাদা ও আলাস্কার ফল ঘোষণা এখনো বাকি। বাইডেন আলাস্কা ছাড়া অন্য যেকোনো একটি রাজ্যে জয় পেলে প্রেসিডেন্ট হবার পূর্ণ ভোট পাচ্ছেন। তবে ট্রাম্পের জিততে হবে সবকটি রাজ্যে। নেভাদায় ভোট গণনায় এগিয়ে রয়েছেন জো বাইডেন। অপরদিকে অন্য রাজ্যগুলোতে অল্প ব্যবধানে এগিয়ে ট্রাম্প।

এলএবাংলাটাইমস/এনএইচ

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত