আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নির্বাচনের 'অনিয়ম' খতিয়ে দেখার নির্দেশ দিলেন এটর্নি জেনারেল

নির্বাচনের 'অনিয়ম' খতিয়ে দেখার নির্দেশ দিলেন এটর্নি জেনারেল

ছবি: এলএবাংলাটাইমস

উইলিয়াম বারের এই ঘোষণার পরেই পদ থেকে অব্যাহতি নিয়েছেন শীর্ষ ইলেকশন ক্রাইম প্রসিকিউটর রিচার্ড পিলগার।

২০২০ সালের সাধারণ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দাবি মতে সত্যিই কোনো অনিয়ম হয়েছে কী না, তা তদন্ত করতে ফেডেরাল প্রসিকিউটরদের নির্দেশ দিয়েছেন ইউএস এটর্নি জেনারেল উইলিয়াম বার।

এদিকে উইলিয়াম বারের এই ঘোষণার পরেই পদ থেকে অব্যাহতি নিয়েছেন শীর্ষ ইলেকশন ক্রাইম প্রসিকিউটর রিচার্ড পিলগার। এর আগে রিচার্ড পিলগার দাবি করেন এবারের নির্বাচনে কোনো অনিয়ম হয়নি।

রিচার্ড পিলগার পদত্যাগ করার আগে জানান, ৪০ বছর স্বচ্ছ ও অক্ষুণ্ণ একটি নিয়মকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন উইলিয়াম বার।

এটর্নি জেনারেল উইলিয়াম বার ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের দুইদিন পর ফেডেরাল প্রসিকিউটরদের কাছে নির্বাচনের অনিয়ম তদন্ত করে দেখার ব্যাপারে চিঠি পাঠিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই দাবি করে আসছিলো যে নির্বাচনে ভোট কারচুপি হয়েছে৷ এছাড়া সুইং স্টেট গুলোয় এই মর্মে আপিল করলে সেগুলোও খারিজ করে দেওয়া হয়।

তবে উইলিয়াম বার দাবি করেন, কল্পতি কোনো অভিযোগ আমলে নেওয়া হবে না৷

এদিকে, উইলিয়াম বারের এই নির্দেশে উদ্বীগ্নতা প্রকাশ করেছেন ডেমোক্রেটিক শিবির। উইলিয়াম বারের এই ধরণের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা অভিযোগকে আরো উস্কে দিবে জানান তারা৷

প্রেসিডেন্ট-ইলেক্ট বাইডেনের সিনিয়র উপদেষ্টা বব বাওয়ের বলেন, ডোনাল্ড ট্রাম্প ও আইনজীবীরা এমন মিথ্যা অভিযোগ বরাবরই করে আসছে। এগুলোর কোনটিই আদালতে ধোপে টিকেনি। এবারও টিকবে না।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত