আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

সহজে হাল ছাড়ছেন না ডোনাল্ড ট্রাম্প

সহজে হাল ছাড়ছেন না ডোনাল্ড ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

পেনসিলভেনিয়ায় ট্রাম্প শিবিরের করা আপিল খারিজ হয়ে গেলেও খুব শীঘ্রই হাল ছাড়ছেন না ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২২ নভেম্বর) জর্জিয়ায় দ্বিতীয়বার ভোট পুনরায় গণনা করার আপিলের আবেদন করেছে ট্রাম্প প্রচার শিবির। 

ট্রাম্প শিবিরের এই আপিল আমলে নিয়ে জর্জিয়া ইলেকশন কমিশন দ্বিতীয়বার ভোট পুনরায় গণনা করবে। তবে এতে ডোনাল্ড ট্রাম্পের জর্জিয়া জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। জর্জিয়ায় যদিও খুব অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন জো বাইডেন।

এদিকে, প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন জানুয়ারির ২০ তারিখ ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন৷ তবে ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত জো বাইডেনকে বিজয়ী হিসেবে মেনে নেননি। একের পর এক আপিলের মাধ্যমে সকল অঙ্গরাজ্যের ভোট সন্নিবেশ করে ফল ঘোষণা বিলম্বিত করছেন।

তবে ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত নির্বাচনের ফল মেনে না নেওয়ায় অনেক রিপাবলিকানই ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাঁরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প দেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন। এতে জনগণ দেশের নির্বাচনের উপর আস্থা হারাবে৷

যদিও ডোনাল্ড ট্রাম্প এসব মন্তব্য নিয়ে মোটেও মাথা ঘাবড়াচ্ছেন না৷ অধিকাংশ রিপাবলিকান সিনেটররাই ট্রাম্পের সমর্থনে রয়েছেন। রবিবার ডোনাল্ড ট্রাম্প টুইটারে রিপাবলিকানদের একতাবদ্ধ হতে আহবান জানিয়ে লিখেন, 'ফাইট হার্ড রিপাবলিকানস'।

তবে আপিল করেও ফল পরিবর্তন হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়ায় ৮১ হাজার ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। এছাড়া আরিজোনা, জর্জিয়া ও মিশিগান হাতছাড়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত