আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

তবু পার্টি হবে হোয়াইট হাউজে!

তবু পার্টি হবে হোয়াইট হাউজে!

ছবি: এলএবাংলাটাইমস

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এর কারণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আসন্ন থ্যাংকসগিভিং হলিডেতে সংক্রমণ নিতে পারে ভয়াবহ রূপ। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঘরে থাকতে অনুরোধ করছেন বাসিন্দাদের। নতুনভাবে করোনা নীতিমালা জারি হয়েছে বেশিরভাগ অঙ্গরাজ্যেই।

অধিকাংশ অঙ্গরাজ্য জনসমাগম ও পার্টির উপর বিধিনিষেধ জারি করেছে। কারফিউ জারি হয়েছে ক্যালিফোর্নিয়ায়।

তবে এসব কিছুই আমলে নিচ্ছে না হোয়াইট হাউজ। থ্যাংকসগিভিং এর পরেরদিন জমকালো ইনডোর পার্টির আয়োজন করা হচ্ছে হোয়াইট হাউজে। এই পার্টির হোস্ট ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। আগামী ৩০ নভেম্বর হোয়াইট হাউজে এই পার্টি হবে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য কর্মকর্তারাই আসন্ন থ্যাংকসগিভিং হলিডেতে পার্টি এবং জনসমাগম এড়িয়ে চলতে বলছেন। জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শকদের আপত্তির মুখেও পার্টি করা হবে।

রাজনৈতিক বিশ্লেষক ও স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, হোয়াইট হাউজে পার্টির খবরে সাধারণ মানুষও করোনা নীতিমালা ভাঙ্গতে উৎসাহিত হবে।

ইউএস সার্জন জেনারেল জেরোমি এডামস বলেন, হলিডে পার্টি সংক্রমণকে আরো গতিশীল করবে৷ এ বিষয়টি সবাইকে বুঝতে হবে। সবার উচিত সঠিক নীতিমালা মেনে চলা। এসব নীতিমালা হোয়াইট হাউজের জন্যও প্রযোজ্য, সাধারণ মানুষের জন্যও প্রযোজ্য।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত