আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

বাইডেনের মন্ত্রিসভা ঘোষিত হবে আজ

বাইডেনের মন্ত্রিসভা ঘোষিত হবে আজ

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কামালা হ্যারিস আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কিছু পদের মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করবেন।

ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেইন পলিসির কিছু গুরুত্বপূর্ণ পদ আজ জনসম্মুখে ঘোষণা করবেন তাঁরা।

ইতোমধ্যে কিছু পদের জন্য মনোনীত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পাচ্ছেন। আর হোমল্যান্ড সিকিউরিটিতে প্রথমবারের মতো লাতিন একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে।

কিউবার বংশোদ্ভূত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক উপমন্ত্রী আলহান্দ্রো মায়োরকেসকে এই বিভাগের নেতৃত্বের জন্য মনোনীত করেছেন জো বাইডেন। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে বাইডেন মনোনীত করেছেন অ্যাভরিল হেইনেসকে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) সাবেক শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা।

বাইডেন অর্থমন্ত্রী হিসেবে জানেট ইয়ালেনের নাম ঘোষণা করতে পারেন। মনোনয়ন নিশ্চিত হলে প্রথম নারী অর্থমন্ত্রী হবেন ইয়েলেন।

বাইডেনের শীর্ষ পররাষ্ট্র নীতিবিষয়ক কর্মকর্তা অ্যান্টনি ব্লেংকেন হবেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন জ্যাক সুলিভান।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত