আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

করোনা রুখতে তৎপর বাইডেন, দারস্থ হচ্ছেন বিশেষজ্ঞদের

করোনা রুখতে তৎপর বাইডেন, দারস্থ হচ্ছেন বিশেষজ্ঞদের

ছবি: এলএবাংলাটাইমস

নির্বাচনের আগে থেকেই প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন করোনা মোকাবেলায় তৎপর হবেন বলে যুক্তরাষ্ট্রবাসীকে আশা দিয়ে এসেছেন। জয়ের পরেই সেটি বাস্তবায়নে কাজ শুরু করে দেয় টিম বাইডেন।

জয় নিশ্চিত হওয়ার দুইদিন পরেই করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয় টাস্ক ফোর্স। তবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত না হওয়ায় অফিশিয়াল কর্মকর্তাদের সাথে আলোচনায় বসতে পারছিলেন না জো বাইডেন৷

তবে গতকাল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তর বিষয়ে সম্মত হওয়ায় নির্বাচন নিয়ে জটিলতা কমেছে। শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। ফলে প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন কিছু সুবিধাও ভোগ করবেন এখন থেকে।

সুবিধাগুলোর মধ্যে রয়েছে দেশের গোয়েন্দা তথ্য ব্রিফিং এবং দৈনিক প্রেসিডেন্সিয়াল ব্রিফিং। এছাড়া সরকারি কর্মকর্তাদের সাথে এখন থেকে আলোচনা করার সুযোগও পেয়েছেন তিনি।

সুযোগ পেয়েই টিম বাইডেন করোনা সংক্রমণে কাজ শুরু করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসির সাথে আলোচনা শুরু করেছেন টিম বাইডেন৷ খুব শীঘ্রই প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন ড. এন্থনী ফাউসির সাথে সরাসরি আলাপ করবেন।

এই প্রসঙ্গে ড. এন্থনী ফাউসি বলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়ায় জো বাইডেনের ট্রানজিশন টিম ইতোমধ্যে আমার সাথে আলোচনা করেছেন। ক্ষমতা হস্তান্তরের পর কিভাবে কাজ করা হবে, সেই বিষয়েই মূলত আলোচনা করা হয়েছে৷

এদিকে ইউএস হেলথ এন্ড হিউম্যান ডিপার্টমেন্টের সাথেও বাইডেনের ট্রানজিশন টিম আলোচনা শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন সেক্রেটারি এলেক্স আযার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত