আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মন্ত্রিসভার আরো সদস্যের নাম ঘোষণা হবে শীঘ্রই

মন্ত্রিসভার আরো সদস্যের নাম ঘোষণা হবে শীঘ্রই

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করে দিয়েছেন ইতোমধ্যে। গতকাল ৬টি গুরুত্বপূর্ণ পদে মনোনীত সদস্যদের নাম জনসম্মুখে প্রকাশ করেছেন জো বাইডেন ও কামালা হ্যারিস৷

শীঘ্রই অর্থ বিষয়ক মন্ত্রনালয়সহ আরো বেশকিছু গুরুত্বপূর্ণ পদে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে।

বুধবার (২৫ নভেম্বর) জো বাইডেনের ট্রানজিশন টিম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, আগামী সপ্তাহে আরো কিছু পদে মনোনীত সদস্যদের নাম ঘোষণা করা হবে৷

বাইডেনের ট্রানজিশন টিমের উপদেষ্টা জেন সাকি ও কমিউনিকেশন ডিরেক্টর ক্যাট বেডিংফিল্ড জানান, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে৷ এছাড়া জো বাইডেন আগামী সোমবার থেকে প্রেসিডেন্সিয়াল ব্রিফিং ও গোয়েন্দা ব্রিফিং এর সুবিধা পাবেন।

এবারের মন্ত্রিসভায় মূলত বহিঃবিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ফেরানোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া করোনা মোকাবেলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

বাইডেনের শীর্ষ পররাষ্ট্র নীতিবিষয়ক কর্মকর্তা অ্যান্টনি ব্লেংকেন হবেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অব স্টেটস। এই পদের নিয়োগ মূলত সরাসরি প্রেসিডেন্ট দিয়ে থাকেন, ফলে কোনো মনোনয়নের প্রয়োজন হয় না।

ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে বাইডেন মনোনীত করেছেন অ্যাভরিল হেইনেসকে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) সাবেক শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পেতে যাচ্ছেন।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক উপমন্ত্রী আলহান্দ্রো মায়োরকেসকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হিসেবে মনোনীত করেছেন জো বাইডেন।

লিন্ডা টমাস-গ্রিনফিল্ডকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। আর জ্যাক সুকিভানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন জো বাইডেন।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত