আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নির্বাচনে কারচুপির মামলা নিয়ে সংশয়ে ট্রাম্প

নির্বাচনে কারচুপির মামলা নিয়ে সংশয়ে ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

নির্বাচন নিয়ে আইনী প্রক্রিয়ায় খুব বেশি সুবিধা করতে পারছেনা ডোনাল্ড ট্রাম্প। অঙ্গরাজ্যগুলোর আদালতগুলোতে একের পর এক মামলা খারিজ হয়ে যাচ্ছে ট্রাম্প শিবিরের।

হারের পরেই ভোট জালিয়াতি ও নির্বাচন কারচুপির অভিযোগ এনেছে ট্রাম্প শিবির। এখন সুপ্রিম কোর্টে অভিযোগগুলো উত্থাপন করবেন ট্রাম্প।

তবে সুপ্রিম কোর্টেও মামলাগুলো খুব সুবিধা করতে পারবেনা বলে নিজেই সংশয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। নিম্ন আদালতে উপযুক্ত তথ্য ও উপাত্তের অভাবে ইতোমধ্যে বেশিরভাগ মামলাই শুরুতেই খারিজ হয়ে গেছে।

রবিবার (২৯ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প নিজেই গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'এই সমস্যা (নির্বাচন জালিয়াতি) সুপ্রিম কোর্টে ফয়সালা করা কষ্টকর হবে'।

তবে এখনো নিজের হার স্বীকার করতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। তিনি সাক্ষাৎকারে বলেন, 'আগামী ছয় মাসের মধ্যে আমার মত পরিবর্তন হবে না'। আইনী লড়াই চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেন তিনি।

এদিকে, আইনী লড়াই এ সর্বশেষ পেনসিলভেনিয়ায় হতাশ হলো ট্রাম্প শিবির। ডাকযোগে আসা ভোট বাতিল ও সরকারিভাবে ভোটের প্রত্যয়ন (সার্টিফিকেশন) বন্ধের জন্য রিপাবলিকান সিনেটর মাইক কেলিসহ অন্য রিপাবলিকানদের করা মামলাটি খারিজ করে দিয়েছেন পেনসিলভানিয়া সুপ্রিম কোর্ট।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে এই মামলাটি খারিজ করেন আদালত। এর ফলে নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আইনী লড়াই এ আরেকটি ব্যর্থতা যোগ হলো।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত