আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

বারকে বরখাস্তের প্রস্তাব তুললেন ট্রাম্প

বারকে বরখাস্তের প্রস্তাব তুললেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

এটর্নি জেনারেল উইলিয়াম বারকে বরখাস্তের প্রস্তাবনা তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার অফিশিয়াল এক মিটিং এ এই প্রস্তাব তুলেন প্রেসিডেন্ট। ট্রাম্প অফিসের ঘনিষ্ঠ এক সূত্র এই কথা জানিয়েছেন৷

উপদেষ্টামণ্ডলীর সাথে মিটিং এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটর্নি জেনারেল উইলিয়াম বারের উপর বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলমান তদন্তের তথ্য নির্বাচনের আগে প্রকাশ না করায় বারের উপর বেশ চটেছেন ট্রাম্প।

ট্রাম্প মিটিং এ উইলিয়াম বারকে বরখাস্তের বিষয়ে বেশ চাপ প্রয়োগ করেন বলে জানায় সূত্রটি। তবে উপদেষ্টামণ্ডলীর আপত্তির মুখে এখনো বরখাস্তের মতো ঘটনা ঘটেনি।

এছাড়া এর আগে জানা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই এটর্নি জেনারেল উইলিয়াম বার স্বেচ্ছায় পদত্যাগ করবেন। এই বিষয়টি নিয়েও বারের উপর নাখোশ হোন ট্রাম্প।

মূলত এটর্নি জেনারেল বার নির্বাচন নিয়ে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তার পর থেকেই ট্রাম্পের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে বারের। কিছুদিন আগে এটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, '২০২০ সালের মার্কিন নির্বাচনে জালিয়াতির যে অভিযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, তার সমর্থনে কোনো প্রমাণ তাঁর বিচার বিভাগ খুঁজে পায়নি'।

মূলত উইলিয়াম বারকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই গণ্য করা হতো।

উইলিয়াম বারের উপর ডোনাল্ড ট্রাম্পের এখনো আস্থা আছে কী না বা তাঁকে আদৌ এই পদে এখনো রাখা হবে কী না- এই প্রশ্নের জবাবে ট্রাম্পের প্রেস সচিব কালেহি ম্যাকেনি বলেন, 'যদি এই পদে কোনো রদবদল হয়, তবে সবার প্রথমে গণমাধ্যমে জানানো হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত