আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র-রাশিয়া একত্রে কাজ করতে প্রস্তুত: পুতিন

যুক্তরাষ্ট্র-রাশিয়া একত্রে কাজ করতে প্রস্তুত: পুতিন

ছবি: এলএবাংলাটাইমস

অবশেষে জো বাইডেনকে ২০২০ নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্বাচনের ছয় সপ্তাহ পরে জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেছেন, 'রাশিয়া ও যুক্তরাষ্ট্র একত্রে কাজ করতে প্রস্তুত'।

ইলেক্টোরাল কলেজ ভোটে জো বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পরই মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বাইডেনকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি।

বিশ্বের অনেক নেতাই নির্বাচনের ফলাফল নিশ্চিত হওয়ার পরেই অভিনন্দন জানান বাইডেনকে। তবে পুতিনের মুখমাত্র ক্রেমলিন তখন জানান, আইনী প্রক্রিয়া শেষ না হলে বাইডেনকে শুভেচ্ছা জানানো থেকে বিরত থাকবেন পুতিন।

বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে ভ্লাদিমির পুতিন বলেন, 'রাশিয়া ও আমেরিকার মধ্যকার যেসব বিবাদ এবং জটিলতা রয়েছে, সেসব বিষয়ে আমেরিকার সাথে আন্তরিকভাবে কাজ করতে ইচ্ছুক রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া আন্তর্জাতিক সংহতি বজায় রাখতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র একত্রে কাজ করবে'।

পুতিন বলেন, 'আমার দিক থেকে পারস্পারিক দুই দেশের উন্নতির জন্য আপনার (বাইডেন) সাথে যোগাযোগ করতে আমি প্রস্তুত রয়েছি'।

তবে জো বাইডেনের শাসনামলে রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক কেমন হবে- সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচনের আগে অক্টোবরে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের সুরক্ষার জন্য রাশিয়া বড় একটি সমস্যা। এছাড়াও ডেমোক্রেটিকদের সাথে রাশিয়ার সম্পর্ক কখনোই গভীর ছিলো না।

অপরদিকে, ২০১৬ সালে নির্বাচনের ফলাফলের পরই ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। ট্রাম্প প্রশাসনের সাথে কমবেশি সু-সম্পর্ক ছিলো পুতিনের।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত