আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মহামারিতে বেড়েই চলেছে কর্মহীনের সংখ্যা

মহামারিতে বেড়েই চলেছে কর্মহীনের সংখ্যা

ছবি: এলএবাংলাটাইমস

করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বেশ বড় ধাক্কা লেগেছে। ফলে দেশে বেড়েই চলেছে কর্মহীন মানুষের সংখ্যা।

গত সপ্তাহের প্রতিবেদন অনুযায়ী, ৮ লাখ ৮৫ হাজার বাসিন্দা কর্মহীন ভাতার জন্য আবেদন করেছেন। এদের অধিকাংশই করোনা মহামারির সময়ে চাকরি হারিয়েছেন।

দ্য লেবর ডিপার্টমেন্ট জানিয়েছে, গত সপ্তাহে মোট কর্মহীন ভাতার আবেদন ছিলো ৮ লাখ ৬৩ হাজার। গত নয় মাসে অধিকাংশ ব্যবসা পরিসীমিত করে দেওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে অনেকেই কর্মহীন হয়েছেন। মহামারির আগে যুক্তরাষ্ট্রে কর্মহীন মানুষের সংখ্যা ছিলো আড়াই লাখের মতো।

কর্মহীন বাসিন্দাদের জন্য বেশকিছু প্রণোদনা বিল পাশের আলোচনা শুরু হয়েছে। কংগ্রেসে প্রণোদনার ৯০০ বিলিয়ন ডলার পাশের আলোচনা চলছে। এই অর্থ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করা হবে। সেই সাথে সাপ্তাহিক ৩০০ ডলারের কর্মহীন ভাতা এবং ৬০০ ডলার স্টিমুলাস পেমেন্ট পাবেন বাসিন্দারা। তবে এখন পর্যন্ত আলোচনা চূড়ান্ত হয়নি।

গত সপ্তাহে সেন্ট্রিস্ট হাউজ এবং সিনেট হাউজ এই প্রণোদনার বিল পাশের প্রস্তাব উত্থাপন করে। সেই সাথে করোনা চলাকালীন সময়ে বাড়ি ভাড়া দিতে ব্যর্থ হলে উচ্ছেদ হুমকি নিরসনে ও শিক্ষা লোনের সুদ মওকুফ করার প্রস্তাবনাও নেওয়া হয়েছিলো।

মঙ্গলবার রাতে সিনেটের শীর্ষ নেতা হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি, সিনেটর মিচ ম্যাককনেল, সিনেটর ডি-কেলিফ, সংখ্যালঘু দলের নেতা চাক শুমারসহ অনেকে প্রণোদনা বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন।

আলোচনা অব্যাহত থাকলে এই বছরের শেষে বিল পাশের সম্ভাবনা রয়েছে বলে জানান ন্যান্সি পেলোসি ও মিচ ম্যাককনেল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত