আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

প্রকাশ্যে টিকা নিবেন বাইডেন ও পেন্স

প্রকাশ্যে টিকা নিবেন বাইডেন ও পেন্স

ছবি: এলএবাংলাটাইমস

ফাইজার ও বায়োএনটেকের টিকা প্রকাশ্যে গ্রহণ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

বুধবার (১৬ ডিসেম্বর) বাইডেনের ট্রানজিশন টিম জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই করোনার টিকা নিবেন জো বাইডেন।

আর হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, আগামীকাল শুক্রবার টিকাটি গ্রহণ করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স৷

দুইজনেই টিকার নিরাপত্তা বিষয়ে জনগণের আস্থা তৈরিতে লাইভ ভিডিওতে টিকাটি নিবেন। আগামী বছর থেকে জন সাধারণের জন্য টিকাটি উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

জো বাইডেন বলেন, 'যদিও আমি করোনার বিরুদ্ধে ফ্রন্ট লাইন কর্মী নই, তবুও জনগণের আস্থা তৈরিতে আমি টিকাটি গ্রহণ করছি'।

জো বাইডেনের বয়স ৭৮ বছর। তাই তিনি করোনা সংক্রমণের ঝুঁকির জরুরি ক্যাটাগরিতে রয়েছেন। আর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ করোনার বিরুদ্ধে লড়াই করা বলে ঘোষণা দেন তিনি।

এদিকে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের মেডিকেল টিম যখন নিশ্চিত করবে টিকাটি 'সর্বোত্তম', তখনই তিনি টিকা গ্রহণ করবেন।

ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকা প্রথমধাপে শুধুমাত্র স্বাস্থ্যকর্মী ও বয়স্ক মানুষদের উপর প্রয়োগ করা হবে৷ প্রথম সপ্তাহে ২০ লাখ ৯০ হাজার ডোজ টিকা প্রয়োগ করা হবে। পরে ২০২১ সালের শেষ নাগাদ দেশের সকল মানুষকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে।

এখন পর্যন্ত দেশে ফাইজার ও বায়োএনটেকের টিকা প্রয়োগ শুরুর একজন মাত্র পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। আলাস্কার ওই স্বাস্থ্যকর্মী জানান টিকা গ্রহণের পর তার এলার্জির সমস্যা দেখা দিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত