আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

প্রণোদনা বিল পাশে বড় অগ্রগতি

প্রণোদনা বিল পাশে বড় অগ্রগতি

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসে বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করতে ও কর্মহীনদের টিকিয়ে রাখতে প্রণোদনা বিল পাশের ব্যাপারে জোরেশোরে আলোচনা শুরু হয়েছে ইউএস কংগ্রেসে। ইতোমধ্যে আলোচনায় বেশ বড় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতারা।

শনিবার (১৯ ডিসেম্বর) কংগ্রেসের শীর্ষ নেতারা এক ট্রিলিয়ন ডলার প্রণোদনার বিল পাশের আলোচনায় বেশ অগ্রগতি করেছে বলে জানা গেছে। রবিবার এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

তবে হাউজ স্পিকার এবং ডেমোক্রেটিক সিনেটর ন্যান্সি পেলোসি দাবি করেন, রিপাবলিকান সিনেটর প্যাট টমি ফেডারেল রিজার্ভের বিষয়ে ভেটো দেন, যার কারণে এখনো চূড়ান্ত চুক্তি করা সম্ভব হয়নি।

রবিবারের মধ্যে ডেমোক্রেটিক ও রিপাবলিকানদের দর কষাকষি চূড়ান্ত করতে হবে। তবে চুক্তি চূড়ান্ত করার জন্য বেশি সময় নেই নীতিনির্ধারকদের কাছে। কংগ্রেসে ভোটাভুটিতে খুব শীঘ্রই বিল পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে৷

এই বিল পাশ হলে প্রণোদনার বড় অংশ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও অন্যান্য অংশ কর্মহীনদের কাছে চলে যাবে। ৩০০ বিলিয়ন ডলার করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের দেওয়া হবে। আর কর্মহীনেরা সাপ্তাহিক ৩০০ ডলারের পে চ্যাক পাবে।

গত সপ্তাহে সেন্ট্রিস্ট হাউজ এবং সিনেট হাউজ এই প্রণোদনার বিল পাশের প্রস্তাব উত্থাপন করে। সেই সাথে করোনা চলাকালীন সময়ে বাড়ি ভাড়া দিতে ব্যর্থ হলে উচ্ছেদ হুমকি নিরসনে ও ছাত্রদের শিক্ষা লোন এর সুদ মওকুফ করতে পদক্ষেপ নেওয়া হয়।

তবে এই প্রণোদনার অর্থ ডেমোক্রেটিকদের দাবিকৃত লোকাল ও স্টেট গভর্নমেন্টের কাছে যাবে না। এই অর্থ ব্যয় করা হবে 'পে চ্যাক প্রোটেকশন প্রোগ্রাম' ও করোনা ভ্যাকসিন বিতরণ খাতে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত