আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রাশিয়ার প্র‍তি 'অন্ধ প্রেম' ট্রাম্পের: রোমনি

রাশিয়ার প্র‍তি 'অন্ধ প্রেম' ট্রাম্পের: রোমনি

ছবি: এলএবাংলাটাইমস

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার বোমা ফাটিয়েছেন রিপাবলিকান সিনেটর মিট রোমনি। রবিবার (২০ ডিসেম্বর) টিভি সাক্ষাৎকারে মিট রোমনি বলেন, 'রাশিয়ার প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই নীরব। রাশিরায় প্রতি প্রেসিডেন্টের অন্ধ প্রেম'।

ডোনাল্ড ট্রাম্পের এই রাশিয়াপ্রীতি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি বয়ে এনেছেন বলেও মন্তব্য করেছেন মিট রোমনি। মূলত সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সাইবার হামলার চেষ্টা হওয়ার দিকেই ইঙ্গিত দেন তিনি।

ভয়াবহ সাইবার হামলার জন্য রাশিয়ার দিকে আঙ্গুল তুলেছে খোদ যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সরাসরি রাশিয়াকে এই হামলার জন্য দায়ী করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইবার হামলার বিষয়টি স্বীকার করলেও রাশিয়াকে দোষারোপ করা থেকে বিরত ছিলেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও গবেষকরা জানায়, যুক্তরাষ্ট্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে অন্তত ৫০০ টি প্রতিষ্ঠান হ্যাকিং এর কবলে পড়েছিলো। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হ্যাকিং চেষ্টার সাথে রাশিয়া যুক্ত ছিলো কী না, সেই বিষয়টি এড়িয়ে গেছেন।

এদিকে সিনেট ইন্টিলিজেন্স কমিটির শীর্ষ সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, 'এখনো হ্যাকিং এর আশংকা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। পুরোপুরি হ্যাকারদের ঠেকাতে আরো সময় লাগবে'।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো রাশিয়ার বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন চুপ থাকবে না বলে গণমাধ্যমে তথ্য ফাঁস করেন বাইডেন এর ঘনিষ্ঠ এক সূত্র। রাশিয়াকে 'শায়েস্তা' করতে যথাযথ কৌশল আঁটছেন বাইডেন বলেই জানা গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত