আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

বাল্টিমোরে বহুতল ভবনে বিস্ফোরণ, আহত ২৩

বাল্টিমোরে বহুতল ভবনে বিস্ফোরণ, আহত ২৩

ছবি: এলএবাংলাটাইমস

বাল্টিমোরে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে আহত হয়েছে অন্তত ২৩ জন। সাময়িক সময়ের জন্য ভবনের ভিতর আটকে ছিলো অনেকে।

বুধবার (২৩ ডিসেম্বর) এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে যান্ত্রিক গোলাযোগের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানায় বাল্টিমোর কর্তৃপক্ষ।

বিস্ফোরণে ভবনে ছাদ ভেঙ্গে ২৪ জন আহত হয়। এদের পর্যায়ক্রমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া শেষ নয়জনের অবস্থা আশঙ্কাজনক ও একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে বাল্টিমোর ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট।

বিস্ফোরণের পর ভবনের এক পরিচ্ছন্ন কর্মী বেশ কিছু সময়ের জন্য ভবনে আটকে ছিলো। পরবর্তীতে ফায়ার সার্ভিস সেই কর্মীকে জানালা দিয়ে উদ্ধার করে ভবনের বাইরে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ভবনের ১৬ তলায় অবস্থিত 'বাল্টিমোর গ্যাস এন্ড ইলেক্ট্রিক কোম্পানি'তে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এয়ার হ্যান্ডেলিং এন্ড বয়লার সিস্টেমে যান্ত্রিক গোলাযোগের কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

শীতকালীন ছুটি ও করোনাভাইরাসের কারণে ভবনের বেশিরভাগ অংশ ফাঁকা থাকায় হতাহতের ঘটনা কম হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত