আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জর্জিয়ায় কৃষ্ণাঙ্গদের দিকে তাকিয়ে ডেমোক্রেটরা

জর্জিয়ায় কৃষ্ণাঙ্গদের দিকে তাকিয়ে ডেমোক্রেটরা

ছবি: এলএবাংলাটাইমস

সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের দখলে রাখতে দলের মনোনীত প্রার্থীদের জয় ছাড়া কোনো বিকল্প নেই জর্জিয়ায়৷ আর গুরুত্বপূর্ণ এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখবে কৃষ্ণাঙ্গরা। তাই জর্জিয়া জুড়ে 'কালো' ভোটারদের দলে টানতে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছে ডেমোক্রেটিক দল ও এর সমর্থক সংগঠনগুলো।

জর্জিয়ায় জয় পেতে কৃষ্ণাঙ্গ ভোটারদের নিজেদের দলে টানতে বিভিন্ন রকম প্রচারণা চালিয়ে যাচ্ছে ডেমোক্রেটিক প্রার্থীরা। ভার্চুয়াল ইভেন্ট, টিভিতে বিজ্ঞাপনের পাশাপাশি দুয়ারে দুয়ারে যাচ্ছে প্রার্থীরা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডেমোক্রেটিকদের জন্য কৃষ্ণাঙ্গ ভোটাররাই শেষ ভরসা৷ যদি নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটারদের উপস্থিতি কম হয়, তবে সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিতভাবেই হারাবে ডেমোক্রেটিক দল।

জর্জিয়া বরাবরই রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে অপ্রত্যাশিতভাবে সেখানে এবার জয় পান ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এর কারণ হিসেবে জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পাওয়াকে দায়ী করা হচ্ছে। তবে রানঅফ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বরাবরই শক্ত অবস্থানে রয়েছে জর্জিয়ায়।

এর আগে বেশ কয়েকদিন আগে থেকে জর্জিয়ার রানঅফ নির্বাচনের আগাম ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে৷ আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হবে৷

জর্জিয়ায় জয় পেয়ে সিনেটের দখল ডেমোক্রেটরা নিতে পারলে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য তাঁর নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন খুব সহজ হয়ে যাবে। আর সিনেটের দখল রিপাবলিকানদের কাছে গেলে পরিবেশ ও প্রতিরক্ষা বিষয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন বেশ বেগ পেতে হবে বাইডেন প্রশাসনকে।

জর্জিয়ার রানঅফ নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনেটর ডেভিড পারডিউ এবং ক্যালি লোয়েফলার। অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বী হলেন দুই ডেমোক্রেটিক সিনেটর জন অসঅফ ও রাফায়েল ওয়ারনক।

এলএবাংলাটাইমস/ওএম

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত