আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

সিনেটের ভাগ্য নির্ধারণে জর্জিয়ায় অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন

সিনেটের ভাগ্য নির্ধারণে জর্জিয়ায় অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন

ছবি: এলএবাংলাটাইমস

জর্জিয়ায় মঙ্গলবার (৫ জানুয়ারি) রানঅফ নির্বাচন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে৷ সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। তবে এর আগেই আগাম ভোট প্রক্রিয়া শুরু হয়েছিলো।

জর্জিয়ার নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের পক্ষে যাচ্ছে।

জর্জিয়ার দুই আসনের মধ্যে একটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডু ও ডেমোক্রেটিক প্রার্থী জন ওসফ। অপর আসনে রিপাবলিকান প্রার্থী হিসেবে রয়েছেন কেলি লোফলার ও তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ডেমোক্রেটিক প্রার্থী রাফায়েল ওয়ার্নোক।

রিপাবলিকানদের মধ্য থেকে যদি একজন প্রার্থীও জয়ী হোন, তবে সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে চলে যাবে। অপরদিকে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের দখলে নিতে হলে দুই ডেমোক্রেটিক প্রার্থীকেই বিজয়ী হতে হবে।

ডেমোক্রেটিক প্রার্থীদের মধ্যে দুইজনই জয়ী হলে সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেটিকদের ৫০-৫০ সমতা আসবে। এরপর নিয়ম অনুযায়ী নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তাঁর ক্ষমতাবলে এই সমতা ভেঙ্গে সংখ্যাগরিষ্ঠতা ঘোষণা করতে পারবেন।

সর্বশেষ খবরে নির্বাচনে সুবিধাজনক অবস্থানে আছেন ডেমোক্রেটিকরা। তবে নির্বাচনটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আভাস দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ডেমোক্রেটিক প্রার্থী জন ওসফ জানান, সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের পক্ষে গেলে স্টিমুলাস চ্যাকের ভাতা ৬০০ ডলার থেকে ২ হাজার ডলার করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত