আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে বিধিনিষেধ

ট্রাম্পের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে বিধিনিষেধ

ছবি: এলএ বাংলা টাইমস

মার্কিন রাজনীতির ইতিহাস নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো। ক্যাপিটল ভবনে উগ্র ট্রাম্পপন্থিদের হামলায় সিনেটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। মৃত্যু হয়েছে একজনেরও। তাই আরো সহিংসতা এড়াতে সতর্কতা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করা হয়।

টুইটার কর্তৃপক্ষ জানায় তারা প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য লক করে দিয়েছিল। এছাড়া নীতিমালা না মানলে স্থায়ীভাবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বাতিলেরও হুমকি দেয়া হয়েছে।

বিবৃতিতে টুইটার বলেছে, ডোনাল্ড ট্রাম্পের তিনটি টুইট নীতি লঙ্ঘন করেছে। ওসব টুইট মুছে ফেলা না হলে অ্যাকাউন্টটি লক থাকবে। ভবিষ্যতে নিয়ম না মানলে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বাতিল করা হতে পারে।

ক্যাপিটল ভবনে দাঙ্গাকারীদের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছিলেন ট্রাম্প। ফেসবুক ওই ভিডিওটি মুছে ফেলে ও ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে ২৪ ঘণ্টার জন্য পোস্ট দেয়া বন্ধ করে। একই ব্যবস্থা নেয়া হয়েছে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও।

ফেসবুক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে দুটি নীতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ কারণে ২৪ ঘণ্টা ফিচার ব্লক করা হয়েছে।

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় মার্কিন ক্যাপিটল ভবনের ভিতরে ভাঙচুর চালিয়েছেন উগ্র ট্রাম্প সমর্থকরা। ওয়াশিংটন মেয়র ম্যুরেল বাউজার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ জারি করেছেন।

বেশ কয়েকজন আইন কর্মকর্তা জানিয়েছেন ক্যাপিটল আইইডি বা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসও পাওয়া গিয়েছে। অফিসাররা সেসব নিষ্ক্রিয় করতে কাজ করছেন। এ পর্যন্ত ৫টি অস্ত্র উদ্ধার ও ১৩ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ডিসি পুলিশ।


এলএবাংলাটাইমস/এনএইচ

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত