আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাইডেনের অভিষেকে যা যা থাকছে

বাইডেনের অভিষেকে যা যা থাকছে

আজ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। সাধারণত জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের অভিষেক হয়। বছরের পর বছর ধরে এ প্রথা চলে আসছে। কিন্তু করোনার কারণে এ বছর তার অনেক কিছুই বাদ দিতে হচ্ছে। শপথ অনুষ্ঠানে কখন কী হতে চলেছে তার বিস্তারিত খুঁটিনাটি তুলে ধরেছে বিবিসি।

শপথ অনুষ্ঠান কী?

আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের অভিষেক হয়। রাজধানী ওয়াশিংটন ডিসিতে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ বাক্য পাঠ করার পর ডেমোক্র্যাটিক নেতা জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আসন গ্রহণ করবেন এবং তার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হবে। যদিও শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর দিনভর আরও নানা আয়োজন চলতে থাকবে।

বাইডেনের শপথ বাক্য পাঠ করার ঠিক আগে কমলা হ্যারিস নিজের শপথ বাক্য পাঠ করে যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।

কখন শপথ অনুষ্ঠান হবে?

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, ২০ জানুয়ারি বুধবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের অভিষেক হবে। সাধারণত স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা অনুষ্ঠান শুরু হয়।

দিনের মধ্যভাগে বাইডেন ও হ্যারিস শপথ বাক্য পাঠ করবেন। দিনের শেষ ভাগে হোয়াইট হাউজে যাবেন বাইডেন। আগামী চার বছরের জন্য সেটাই তার বাড়ি হবে।

নিরাপত্তা ব্যবস্থা কেমন?

সাধারণত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তা আয়োজন থাকে। গত ৬ জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গার পর এবার নিরাপত্তা আয়োজন আরও জোরদার করা হয়েছে। অভিষেকের আগেই পুরো নগরী নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। নগরীর অনেক এলাকায় সর্বসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

দেশটির সিক্রেট সার্ভিস অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। হাজার হাজার পুলিশের পাশপাশি ২৫ হাজারের বেশি ন্যাশনাল গার্ড নিরাপত্তার দায়িত্বে মোতয়েন করা হয়েছে। ক্যাপিটলে দাঙ্গার পরপরই ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি করা হয়। যা বাইডেনের অভিষেক অনুষ্ঠানের পরও কয়েকদিন জারি থাকবে।

ট্রাম্প থাকবেন?

বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এটাই প্রথা। কিন্ত এ বছর এ প্রথার ব্য‍তিক্রম হচ্ছে। গত ৮ জানুয়ারি এক টুইটে ট্রাম্প জানিয়েছে দিয়েছেন, তিনি বাইডেনের অভিষেক অনুষ্ঠানে থাকবেন না। অভিষেক অনুষ্ঠানের দিন ট্রাম্প ফ্লোরিডায় যাবেন।

করোনা যেভাবে বদলে দিয়েছে অভিষেক অনুষ্ঠান

সাধারণত নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের দিন ওয়াশিংটন ডিসি লোকে লোকারণ্য হয়ে উঠে। সারা দেশ থেকে হাজার হাজার মানুষ অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীতে আসেন। ন্যাশনাল মলে মানুষের ভিড় জমে যায়। হোটেলগুলো অতিথিতে পূর্ণ থাকে। জনগণকে অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়। ২০০৯ সালে তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেকে ২০ লাখ মানুষ উপস্থিত ছিলেন।

কিন্তু এবার জনগণকে উল্টা পরামর্শ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, রাজধানীতে না এসে বাড়িতে বসেই ভার্চুয়ালি প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান দেখতে। এবার প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মাত্র এক হাজার টিকিট ছাড়া হয়েছে। সেগুলোও পাওয়া যাচ্ছে শুধু সিনেটর ও কংগ্রেস সদস্যদের মাধ্যমে। অন্যান্য বার দুই লাখের বেশি টিকেট ছাড়া হত।

যে সব তারকারা থাকছে

গত কয়েক বছরে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে দেশের নামিদামী তারকারা গান-নাচ পরিবেশন করেন। মহামারীর সময় হলেও এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বাইডেনের শপথ অনুষ্ঠানে বিখ্যাত গায়িকা লেডি গাগা জাতীয় সংগীত গাইবেন। বাইডেনের নির্বাচনী প্রচারের শুরু থেকেই তার পক্ষে সক্রিয় প্রচার চালিয়েছেন লেডি গাগা। তারপর গান গাইবেন জেনিফার লোপেজ।

এতে আরও অংশ নেবেন সঙ্গীতশিল্পী জাস্টিন টিম্বারলেক, জন বন জোভি, ডেমি লোভাটো এবং অ্যান্ট ক্লেমনস। বাইডেনের শপথ অনুষ্ঠান উপলক্ষে ৯০ মিনিটের একটি অনুষ্ঠান সঞ্চালনা করবেন দুইবার অস্কারজয়ী হলিউড অভিনেতা টম হ্যাংকস।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত