নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
পিজ্জা ডেলিভারি দিতে যেয়ে কুকুর চুরি!
ছবি: এলএবাংলাটাইমস
পিজ্জা ডেলিভারি দিতে যেয়ে গ্রাহকের কুকুর চুরি করে নিয়ে যাওয়ায় আটক হলো এক ডেলিভারি ম্যান।
ফ্লোরিডার বসবাসরত পরিবারের অভিযোগে এই ডেলিভারি ম্যানকে আটক করেছে পুলিশ।
কুকুরটির মালিক জানান, এটি বাজে অভিজ্ঞতা। এ ধরণের অভিজ্ঞতা আগে কখনো হয়নি।
তিনি জানান, স্থানীয় একটি পিজ্জা শপে অনলাইনে পিজ্জার অর্ডার করে তার স্ত্রী। দশ মিনিট পর পিজ্জা আসলেও তাদের পোষা কুকুরটি উধাও হয়ে যায়।
দ্রুত তারা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ওই ডেলিভারি ম্যানকে দ্রুত শনাক্ত করে। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশী করে ওই কুকুরকে পাওয়া যায়।
পিজ্জা বিক্রেতা প্রতিষ্ঠান জানায়, ওই ব্যক্তি তাদের নিজস্ব ডেলিভারি ম্যান নয়। বরং অন্য আরেকজন ডেলিভারি ম্যানের একাউন্ট ব্যবহার করে সে এই কাজ করে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন