নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
লুইজিয়ানায় গোলাগুলি: ৩ জনের মৃত্যু, আহত ২
ছবি: এলএবাংলাটাইমস
লুইজিয়ানায় একটি বন্দুকের দোকানে গোলাগুলির ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) গোলাগুলির ঘটনাটি ঘটে।
বিকাল ৩টায় জেফারসোন গান আউটলেটে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানায় জেফারসোন প্যারিশ শেরিফ জোসেফ লোপিন্তো।
জোসেফ লোপিন্তো জানান, ওই বন্দুকের দোকানে একজন বন্দুকধারী দুই ব্যক্তির উপর গুলি চালায়৷ এতে সাথে সাথে ওই দুই ব্যক্তি মারা যায়।
এই সময় প্রথমে গুলি ছোঁড়া ওই ব্যক্তির উপর গুলি ছোঁড়ে অন্যান্যরা। এতে আরো দুইজনের মৃত্যু হয়। এই সময় আহত হয় আরো দুইজন।
আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে৷ বর্তমানে এদের অবস্থা আশঙ্কামুক্ত।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুইজিয়ানার ওই বন্দুকের দোকানে গোলাগুলিতে ক্রেতা-বিক্রেতাসহ অন্যরাও জড়িত ছিলেন।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন