আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অভিবাসন নিষেধাজ্ঞা বাতিল করলেন প্রেসিডেন্ট বাইডেন

অভিবাসন নিষেধাজ্ঞা বাতিল করলেন প্রেসিডেন্ট বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা অভিবাসন নিষেধাজ্ঞা বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফলে গ্রিন কার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকেরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজ বিবৃতিতে জানায়, নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয়েছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশে স্বাক্ষর করার সময় প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'ট্রাম্পের নিষেধাজ্ঞা অনেক পরিবারকে পৃথক করেছে। এমনকি দেশের ব্যবসা-বানিজ্যের অনেক ক্ষতি হয়েছে। ট্রাম্প এর আরোপিত নীতি দেশের স্বার্থের প্রতি সাংঘর্ষিক'।

মানবাধিকার সংস্থাগুলো অনেকদিন ধরেই বাইডেন প্রশাসনের কাছে এই নিষেধাজ্ঞা বাতিলের আহ্বান জানিয়ে আসছিলেন। মার্চের ৩১ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি ছিলো।

এর আগে অভিবাসন নিষেধাজ্ঞা দেয়ার সময় ট্রাম্প বলেছন, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন শ্রমিকদের রক্ষা করার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে গ্রিন কার্ডের আবেদন কার্যক্রম বিষয়ে সুরাহা করতে বেশ সময় লেগে যাবে। ক্যালিফোর্নিয়ার অভিবাসনবিষয়ক অ্যাটর্নি কার্টিস মরিসন বলেন, ‘করোনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশিরভাগ ভিসা কার্যক্রম বন্ধ থাকায় প্রচুর গ্রিন কার্ড আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে ও সুরাহা করতে কয়েক বছর লেগে যেতে পারে।’

নির্বাচনের আগে অভিবাসন নীতি বিষয়ে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন জো বাইডেন। ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পরই প্রেসিডেন্ট বাইডেন তথাকথিত মুসলিম দেশের উপর আরোপিত নিষেধাজ্ঞাসহ ট্রাম্পের বেশকিছু অভিবাসনবিরোধী নীতি পরিবর্তন করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত