আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্প প্রশাসনের প্রবর্তিত নাগরিকত্ব প্রশ্নমালা বাতিল

ট্রাম্প প্রশাসনের প্রবর্তিত নাগরিকত্ব প্রশ্নমালা বাতিল

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে ট্রাম্প প্রশাসনের প্রবর্তিত প্রশ্নমালা বাতিল করেছে বাইডেন প্রশাসন।

গত বছর অভিবাসীদের নাগরিকত্ব প্রাপ্তিকে দূরূহ করে তুলতে নতুন এই প্রশ্নমালা চালু করেছিল ট্রাম্প প্রশাসন।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে এক নির্দেশনায় জানানো হয়, নাগরিকত্ব পরীক্ষার জন্য ২০০৮ সাল থেকে চালু থাকা প্রশ্নপত্রের ব্যবহার করা হবে।

ট্রাম্প প্রশাসনের প্রবর্তিত প্রশ্নমালায় যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রক্ষণশীল ঘরানার প্রশ্ন রাখা হয়েছিল। তবে এই প্রশ্নমালা জারির পরপরই প্রতিবাদ করেছিল অভিবাসীরা।

ট্রাম্প প্রশাসনের প্রবর্তিত নাগরিকত্ব প্রশ্নমালা আগামী পহেলা এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, নতুন প্রশ্নমালা হালনাগাদ না করা পর্যন্ত ২০০৮ সাল থেকে চালু করা প্রশ্নপত্রে আবেদনকারীরা নাগরিকত্বের পরীক্ষা দিতে পারবেন।

যারা গত ১ ডিসেম্বর থেকে ১ মার্চ সময়ের মধ্যে নাগরিকত্বের আবেদন করবেন, তাদের জন্য উভয় প্রশ্নপত্রই কিছুদিন চালু থাকবে বলে জানানো হয়েছে। কারণ, অনেক নাগরিকত্ব আবেদনকারীর পরীক্ষার সময়সূচি নির্ধারিত হয়ে গেছে এবং তারা ২০২০ সালের প্রশ্নপত্র অনুযায়ী নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছেন।

বৈধ অভিবাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে ও যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত