আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

৩ হাজার ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিট হাউজে অনুমোদন

৩ হাজার ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিট হাউজে অনুমোদন

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত ১ হাজার ৯০ কোটি ডলারের তৃতীয় প্রণোদনা প্যাকেজ নিম্নকক্ষে পাশ হয়েছে। ডেমোক্রেটিক আইনপ্রণেতারা প্রণোদনা প্যাকেজের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছেন ইতোমধ্যে।

পরিকল্পনায় চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়ানোর একটি প্রস্তাবনা রয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, আগামী এক বছরের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়ানো হচ্ছে ও এটিকে সম্পূর্ণ ফেরতযোগ্য করা হচ্ছে।

বর্তমানে, ১৭ বছরের নিচে যেসব শিশুকে পোষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, তাদের ২ হাজার ডলার ট্যাক্স ক্রেডিট বরাদ্দ আছে৷ এই ক্রেডিট পেতে শিশুকে অবশ্যই পরিবারের সাথে ছয় মাস একত্রে থাকার বিধান রয়েছে।

তবে ২০২১ সালের চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে কিছু পরিবর্তন রাখা রয়েছে।

প্রথমত, ২০২১ সালের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট বর্ধিত করা হয়েছে। একই সাথে বয়সসীমা ১৭ বছর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

দ্বিতীয়ত, অধিকাংশ পরিবারের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়িয়ে ৩ হাজার ডলার নির্ধারণ করা হয়। আর যেসব শিশুর বয়স ৬ বছরের কম, তাদের জন্য ৩৬০০ ডলার নির্ধারণ করা হয়েছে।

তৃতীয়ত, এই প্রস্তাবনায় ২৫০০ ডলার আর্নিং ফ্লোর উঠিয়ে দেওয়া হয়েছে।

চতুর্থত, চাইল্ড ট্যাক্স ক্রেডিটকে সম্পূর্ণ ফেরতযোগ্য করে দেওয়া হয়েছে।

পাশাপাশি অর্ধেক ক্রেডিট আগেভাগেই পেয়ে যাবে শিশুদের পরিবার। আইআরএসের মাধ্যমে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এই ভাতা দেওয়া হবে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত