আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

নারী অর্থনৈতিক সমতা নিয়ে দুই নির্বাহী আদেশে সই করবেন বাইডেন

নারী অর্থনৈতিক সমতা নিয়ে দুই নির্বাহী আদেশে সই করবেন বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নারীদের অর্থনৈতিক সমতা সম্পর্কিত দুইটি নির্বাহী আদেশে সই করবেন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, সোমবার (৮ মার্চ) প্রেসিডেন্ট নির্বাহী আদেশ দুইটিতে স্বাক্ষর করবেন।

তবে এইসব নির্বাহী আদেশের বিষয়বস্তু কী, সেই বিষয়ে বিস্তারিত জানানো থেকে বিরত ছিলেন জেন সাকি। তবে জানান, নির্বাহী আদেশে প্রেসিডেন্ট স্বাক্ষর করার পর এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

যুক্তরাষ্ট্রের নারীদের অধিকার বিষয়ে বেশ গুরুত্বারোপ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের বিভিন্ন পদে নারীদের গুরুত্ব দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট এই বিষয়টিই প্রমাণ করে।

এছাড়া জো বাইডেন হোয়াইট হাউজভিত্তিক একটি জেন্ডার পলিসি কাউন্সিল চালু করেছেন, যার কাজ হচ্ছে সব এজেন্সি ও ডিপার্টমেন্টে উন্নয়ন কর্মসূচি নেওয়ার সময় নারীদের অধিকার ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা।

নির্বাচনের আগে প্রেসিডেন্ট জো বাইডেন কথা দিয়েছিলেন, তাঁর প্রশাসন নারীদের বেতন বৈষম্য দূর করবেন, নারীভিত্তিক ব্যবসায় বিনিয়োগ করবেন এবং কর্মক্ষেত্রের বৈষম্য দূর করতে কাজ করবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত