আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ভিসা আবেদনের সুযোগ পাচ্ছে ‘মুসলিম ব্যান’ এর শিকার বাসিন্দারা

ভিসা আবেদনের সুযোগ পাচ্ছে ‘মুসলিম ব্যান’ এর শিকার বাসিন্দারা

ছবি: এলএবাংলাটাইমস

ট্রাম্প প্রশাসনের বিতর্কিত অভিবাসন নীতি ‘মুসলিম নিষেধাজ্ঞা’র কারণে যেসব ভিসা প্রত্যাশীদের আবেদন পূর্বে বাতিল হয়ে গেছে, তারা আবারো পুনরায় ভিসার আবেদন করার সুযোগ পাচ্ছেন।  

সোমবার (৮ মার্চ) স্টেট ডিপার্টমেন্ট এই ঘোষণা দিয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বাইডেন প্রশাসন মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও আফ্রিকান ১৩টি দেশের বাসিন্দাদের উপর থেকে তথাকথিত ‘মুসলিম নিষেধাজ্ঞা’ উঠিয়ে নেওয়ায় আবারো আবেদন করতে পারবে ভিসা প্রত্যাশীরা।

ক্ষমতায় বসে প্রথম দিনেই প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসন আরোপিত এই মুসলিম নিষেধাজ্ঞা তুলে দেন। বাইডেন এই নিষেধাজ্ঞাকে আমেরিকার মূলনীতির সাথে সাংঘর্ষিক বলে আখ্যা দিয়েছিলেন।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস জানান, ২০২০ সালের ২০ জানুয়ারির আগে যেসব ভিসা প্রত্যাশীর আবেদন ‘মুসলিম ব্যান’ এর কারণে নাকচ হয়ে গেছে, তারা আবারো আবেদন করার সুযোগ পাচ্ছে। নতুনভাবে আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি তাদের আবেদনের ফি জমা দিতে হবে। তবে ২০২০ সালের ২০ জানুয়ারির পর যাদের আবেদন বাতিল হয়েছে, তাদের পুনরায় আবেদন না করলেও চলবে। কিন্তু পুনরায় মূল্যায়নের জন্য তারা আবেদন করতে পারবে।

মূলত যেসব দেশের বাসিন্দাদের ভিসা কম দেওয়া হয়, তাদের ডাইভার্সিটি ভিসা বা ডিবি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ দেওয়া হবে বলে জানান নেড প্রাইস।

স্টেট ডিপার্টমেন্টের তথ্য যাচাই করে দেখা গেছে, ২০১৭ সালে সুপ্রিম কোর্ট কতৃক ট্রাভেল ব্যান নীতি পরিবর্তন করার পর প্রায় ৪০ হাজার বাসিন্দা যুক্তরাষ্ট্রে ঢুকতে ব্যর্থ হয়েছে।

ট্রাম্প প্রসাশনের আমলে বেশকিছু দেশকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে এবং বেশকিছু দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত মায়ানমার, ইরান, কিরজিখিস্তান, লিবিয়া, নাইজেরিয়া, নর্থ কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন ও ইরিট্রিয়ার উপর নিষেধাজ্ঞা বহাল ছিলো।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত