নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজ বিলে সই করেছেন বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
১ হাজার ৯০০ কোটি ডলারের তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজ বিলে সই করেছেন বাইডেন। বৃহস্পতিবার (১১ মার্চ) বিলটিতে সই করার সময় বাইডেন বলেন, করোনাকে পরাজিত করতে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে এই প্যাকেজটি পাশ করা হয়েছে।
মূলত শুক্রবার এই প্রণোদনা বিলটিতে সই করার কথা ছিলো জো বাইডেনের৷ তবে হোয়াইট হাউজে এই বিলটি বুধবার রাতেই চলে আসায় বিলটিতে সই করেছেন জো বাইডেন।
তবে শুক্রবার বিলটি পাশের ব্যাপারে আনুষ্ঠানিক উদযাপন করবে হোয়াইট হাউজ, এমটাই জানান ডেমোক্রেটিকরা।
এদিকে, যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণের এক বছর হওয়া উপলক্ষে প্রাইম-টাইম ভাষণ দিবেন জো বাইডেন। এর আগেই বিলটিতে স্বাক্ষর করেন তিনি।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন