আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

চাইল্ড ট্যাক্স ক্রেডিট: জুলাই মাস থেকে পাওয়া যাবে ৩০০ ডলার

চাইল্ড ট্যাক্স ক্রেডিট: জুলাই মাস থেকে পাওয়া যাবে ৩০০ ডলার

ছবি: এলএবাংলাটাইমস

১ হাজার ৯০০ কোটি ডলারের তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের বিলে সই করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রণোদনা প্যাকেজের আওতায় শিশু সন্তানসহ পরিবারগুলোর জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট অন্তর্ভূক্ত করা হয়েছে।

এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের কল্যাণে দারিদ্র্যের মধ্যে থাকার শিশুদের সংখ্যা অর্ধেকের থেকে বেশি কমে যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের আওতায় বেশিরভাগ পরিবার ৩০০ ডলার করে মাসিক ভাতা পাবেন। তবে অনেক পরিবারের ফেডারেল ইনকাম ট্যাক্স কমিয়ে দিয়ে এই অর্থ সহায়তা করা হবে।

বর্তমান আইনে, বেশিরভাগ ট্যাক্সপ্রদানকারী দুই হাজার ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিটের আবেদন করতে পারবে। তবে নতুন আইনে, যেসব শিশুর বয়স ৬ এর কম, তারা প্রত্যেকে ট্যাক্স ব্রেক পাবে ৩ হাজার ৬০০ ডলার আর যেসব শিশুর বয়স ৬ থেকে ১৭, তাদের প্রত্যেকে ৩ হাজার ডলার ট্যাক্স ব্রেক পাবে।

যাদের একক আয় বছরে ৭৫ হাজার ডলারের কম এবং যাদের দ্বৈত আয় ১ লাখ ৫০ হাজার ডলারের কম, তারাই মূলত এই বাড়তি অর্থ পাবে।

উদাহরণস্বরূপ, যেসব পরিবারে স্বামী-স্ত্রী যৌথভাবে বছরে ১ লাখ ৫০ হাজার ডলারের কম আয় করেন ও ৬ বছরের নিচে তাদের যদি তিনটি সন্তান থাকে, তবে ১৪০০ ডলার স্টিমুলাস চেকের পাশাপাশি চাইল্ড ট্যাক্স ক্রেডিটসহ তারা সর্বমোট ১৭ হাজার ৮০০ ডলার করে ভাতা পাবেন।

এই বর্ধিত চাইল্ড ট্যাক্স ক্রেডিটের মেয়াদ সর্বোচ্চ এক বছর নির্ধারিত করা হয়েছে। তবে ডেমোক্রেটিক আইনপ্রণেতারা এটিকে স্থায়ী রূপ দিতে চাইছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট শিশুদের দারিদ্র‍্য থেকে বের করে আনতে এবং অর্থনীতি চাঙ্গা রাখতে দারুণ কার্যকরী একটি পন্থা।

তবে অনেকেই বলছেন, এতো পরিমাণ অর্থ দেয়ার কারণে পরবর্তীতে উচ্চ ট্যাক্সের মুখে পড়তে হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত