নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
পার্টিতে গোলাগুলি: মৃত ২, আহত ১৩
ছবি: এলএবাংলাটাইমস
শিকাগোতে পার্টি চলাকালীন গুলিবর্ষণের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ১৩ জন।
রবিবার (১৪ মার্চ) সকাল ৪টা ১৪ মিনিটে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শিকাগো পুলিশ।
শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, সাউথ শিকাগোর একটি বারে পার্টিচলাকালীন গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে ১৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। বেশ কয়েকজনের সার্জারি করতে হয়েছে।
আহতদের অবস্থা ১৬ থেকে ৪৪ এর মধ্যে। তবে মৃত দুইজনের ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া থেকে বিরত থাকে পুলিশ।
তবে এই গোলাগুলির ঘটনার সাথে কারা জড়িত সেটি এখনো জানা যায়নি। পুলিশ গোলাগুলির দায়ে অভিযুক্তদের ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। কী কারণে গোলাগুলির ঘটনা হয়েছে, সেই বিষয়ে এখনো তদন্ত চলছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন